Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১৫, ১৮ অক্টোবর ২০২৪
আপডেট: ০৮:১৬, ১৮ অক্টোবর ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১৫, ১৮ অক্টোবর ২০২৪
আপডেট: ০৮:১৬, ১৮ অক্টোবর ২০২৪
আরও খবর
প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর : পররাষ্ট্র উপদেষ্টা
ইসরায়েলি বিমান হামলায় লেবাননে ৩ শিশুসহ ১১ জন নিহত
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬
কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন
মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে লেবাননে মৃত্যুদণ্ডের প্রথা বাতিল

বাংলাদেশিরা লেবানন ছাড়তে শুরু করবে ২০ অক্টোবর থেকে : পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১৫, ১৮ অক্টোবর ২০২৪
আপডেট: ০৮:১৬, ১৮ অক্টোবর ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১৫, ১৮ অক্টোবর ২০২৪
আপডেট: ০৮:১৬, ১৮ অক্টোবর ২০২৪
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সরকার লেবানন থেকে তালিকাভূক্ত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন করতে প্রস্তুত। ৫০ জন প্রবাসীর প্রথম দলটির ২০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা ২০ ও ২২ অক্টোবর প্রায় ৫০ জন করে দুই ভাগে প্রবাসীদের ফিরিয়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছি।’ তিনি জানান, বৈরুত থেকে আসা ফ্লাইটগুলোতে সীমিত আসন পাওয়ায়, প্রত্যাবাসনকারী সংখ্যা সীমাবদ্ধ হয়েছে। ফ্লাইটের সক্ষমতা বিবেচনায় আমরা একটি বড় দলকে সমুদ্রপথে তুরস্কে নিয়ে যাওয়ার বিকল্প খুঁজছি, যেখান থেকে তারা বাংলাদেশে আসবে। সরকার প্রক্রিয়াটি সহজতর করার জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

তৌহিদ হোসেন বলেন, লেবাননে আনুমানিক ৭০ হাজার থেকে এক লাখ বাংলাদেশি রয়েছে। তবে, মাত্র এক হাজার ৮০০ জন ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যে প্রায় ১৬০ জনের কাছে প্রয়োজনীয় আইনি কাগজপত্র রয়েছে। অনেকের কাগজপত্রের অভাব প্রত্যাবাসনকে কঠিন করে তুলেছে, কারণ লেবানন ত্যাগ করতে হলে প্রস্থান ছাড়পত্র এবং ফি প্রয়োজন। তৌহিদ বলেন, অনেক প্রবাসী বাংলাদেশি চলমান সংঘাত সত্ত্বেও, দেশে ফিরে আয়ের নতুন উৎস খুঁজে পাওয়ার বিষয়ে উদ্বেগের কারণে ফিরতে দ্বিধা বোধ করছেন। কেউ কেউ লেবাননের তুলনামূলকভাবে নিরাপদ এলাকায় থাকায় সেখাইে কাজ চালিয়ে যেতে চাচ্ছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় সংঘাতে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে সহযোগিতা করছে।

এর আগে, প্রত্যাবাসন পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন, প্রবাসী কল্যাণ সচিব মো. রুহুল আমিন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. শফিকুর রহমানের সঙ্গে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের মিশন প্রধানরাও জুম মিটিংয়ের মাধ্যমে এতে অংশ নেন।

গত সপ্তাহে, লেবাননে বাংলাদেশ মিশন প্রত্যাবাসনে তালিকাভুক্তির জন্য ফিরে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের উৎসাহিত করে একটি বিজ্ঞপ্তি জারি করে।

মো. তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা লেবানন
১১ নভেম্বর ২০২৫
ভারতীয় গণমাধ্যমের তথ্য বিশ্বাস করার কোনো কারণ নেই : পররাষ্ট্র উপদেষ্টা
০৬ নভেম্বর ২০২৫
নিষিদ্ধ আওয়ামী লীগের জাতিসংঘে চিঠি কোনো কাজে আসবে না : পররাষ্ট্র উপদেষ্টা
১২ অক্টোবর ২০২৫
কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
২৫ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ-মার্কিন অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
১০ সেপ্টেম্বর ২০২৫
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
২৯ আগস্ট ২০২৫
তরুণরাই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ পুনর্গঠন করবে : পররাষ্ট্র উপদেষ্টা
২৯ আগস্ট ২০২৫
জুলাই গণঅভ্যুত্থান গণতান্ত্রিক চর্চার পথ নতুন করে খুলে দিয়েছে
০৫ আগস্ট ২০২৫
হাসিনার প্রত্যর্পণ নিয়ে এখনো ভারতের ইতিবাচক সাড়া মেলেনি : তৌহিদ
০৪ আগস্ট ২০২৫
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরে ১৯৭১ সালের বিষয় তুলবে ঢাকা
২৯ জুলাই ২০২৫
তারুণ্যের নেতৃত্ব জাতিসংঘের যুববিষয়ক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : পররাষ্ট্র উপদেষ্টা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. কাঁদলেন মির্জা ফখরুল, সহযোদ্ধাদের কাছে চাইলেন ভোট ও দোয়া
  3. লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. এসএসসির ১ লাখ ২২ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন
  5. ‘শহীদ রোকনের মৃত্যু সনদ চাইলে ডাক্তার ধমক দিয়ে দিতে অস্বীকার করে’
  6. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x