Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
২০:২০, ২৪ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ২০:২১, ২৪ সেপ্টেম্বর ২০২৪
লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
২০:২০, ২৪ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ২০:২১, ২৪ সেপ্টেম্বর ২০২৪
আরও খবর
ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত : যাত্রী কল্যাণ সমিতি
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, ক্যাবিন কেটে মরদেহ উদ্ধার
কিশোর গ্যাংয়ের রাতভর সংঘর্ষ : ১৫ ঘরবাড়ি ভাঙচুর, আহত ৫
কালবৈশাখী ঝড়ে খাগড়াছড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন, বজ্রাঘাতে নিহত ১
কুমিল্লায় দুর্ঘটনা : তদন্ত প্রতিবেদনে মিলল ১১ জনের গাফিলতি

ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে নিহত ৩, আহত ৮

লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
২০:২০, ২৪ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ২০:২১, ২৪ সেপ্টেম্বর ২০২৪
লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
২০:২০, ২৪ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ২০:২১, ২৪ সেপ্টেম্বর ২০২৪
বজ্রপাতের প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী উপজেলায় বজ্রাঘাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও আটজন। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো সদরের শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (১৫) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মনির ইসলাম (১৪) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৩)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ বিকেলে সদর উপজেলার ভুল্লী নদীতে গোসল করতে গিয়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারায়। এ সময় আহত হয় আরও তিনজন।

আহতরা হলেন সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে ফারুক (১৫), একই ইউনিয়নের ইউসুফ আলীর ছেলে ফরিদ (১৫) ও গৃহবধূ ফজিলা বেগম (৩৫) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের সাত বছরের শিশু রুমান, ১৩ বছর বয়সী কিশোর রানা, ১০ বছরের সাকিবুল, ফুলতলা গ্রামের আট বছরের ফয়সাল, উদয়পুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৪৫)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, প্রচণ্ড তাপদাহের মধ্যে আজ বিকেলে সদর উপজেলাজুড়ে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির সময় সদরের গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের ভুল্লী নদীতে আরিফুল ইসলাম, মনির ইসলামসহ পাঁচজন গোসল করতে নামে। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটলে বজ্রাঘাতে আরিফুল ইসলাম ও মনিরের মৃত্যু হয়। এ সময়  বজ্রাঘাতে ফারুক, ফরিদ ও গৃহবধূ ফজিলা বেগম আহত হন। আহতদের ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে জেলার বালিয়াডাঙ্গী থানার ওসি মো. ফিরোজ কবির বলেন, বাড়ির বাহিরে আতাউরসহ পাঁচ-ছয়জন বসে ছিল। তখন হঠাৎ বজ্রপাত হলে আতাউর, রুমান, রানা, সাকিবুল, ফয়সাল আহত হয়। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা হন। হাসপাতালে নেওয়ার সময় আতাউরের মৃত্যু হয়।

অপরদিকে বজ্রাঘাতের নিহত আতউরের পাশের গ্রাম উদয়পুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে আহত হন গৃহবধূ মঞ্জুয়ারা। আহত সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

ঠাকুরগাঁও বজ্রাঘাত নিহত আহত
০৫ জানুয়ারি ২০২৬
তিন সন্তান নিয়ে এক মায়ের রুদ্ধশ্বাস লড়াই
০৭ ডিসেম্বর ২০২৫
রাণীশংকৈলে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি
০৮ অক্টোবর ২০২৫
ঠাকুরগাঁওয়ে একটি খাল খননে ফিরেছে কৃষকের ভাগ্য
২৭ সেপ্টেম্বর ২০২৫
ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা
২৫ সেপ্টেম্বর ২০২৫
রানীশংকৈল যুবদলের সভাপতি সুমন, সম্পাদক আক্তার
২৪ সেপ্টেম্বর ২০২৫
কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৫
আত্মবিশ্বাস বাড়াতে ঠাকুরগাঁওয়ে শিশু-কিশোরদের ‘স্বপ্নের মেলা’
০৮ সেপ্টেম্বর ২০২৫
৮ বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলন
০৩ সেপ্টেম্বর ২০২৫
পীরগঞ্জে ২৫ মামলার আসামি গ্রেপ্তার 
২৯ আগস্ট ২০২৫
ডিবি পুলিশে গ্রেপ্তার ৫ ডাকাতসহ মালামাল ক্রেতা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৃষ্টির সঙ্গে জমিতে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড, অবাক এলাকাবাসী
  2. কুমিল্লায় দুর্ঘটনা : তদন্ত প্রতিবেদনে মিলল ১১ জনের গাফিলতি
  3. জ্বালানি সংকট রুখতে ১৭ পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ
  4. সকালে ৪০ মিনিট অফিসে অবস্থানের নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের
  5. বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল
  6. ৫ সিটিতে এনসিপির মেয়র প্রার্থীর নাম ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x