Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
মাহফুজ নান্টু, কুমিল্লা
২৩:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ২৩:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৪
মাহফুজ নান্টু, কুমিল্লা
২৩:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ২৩:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৪
আরও খবর
মুরাদনগরে মা-মেয়ের মরদেহ উদ্ধার
ভুয়া ওয়ারেন্টে সাংবাদিক আটক, আদালতের নির্দেশে মুক্তি
চার মাসে গ্রেপ্তার ৯১, তবুও থামেনি ছিনতাই-কিশোর গ্যাং দৌরাত্ম্য
তনু হত্যা : আবারও ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
কুমিল্লায় তিন এসি বাসে আগুন

ডিসেম্বর মধ্যে গোমতীর বুড়বুড়িয়া বেড়িবাঁধ পুনর্নির্মাণ হবে : রিজওয়ানা

মাহফুজ নান্টু, কুমিল্লা
২৩:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ২৩:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৪
মাহফুজ নান্টু, কুমিল্লা
২৩:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ২৩:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৪
কুমিল্লার বুড়িচংয়ে ভেঙে যাওয়া গোমতী নদীর বুড়বুড়িয়া বেড়িবাঁধ পরিদর্শনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : এনটিভি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ডিসেম্বরের মধ্যে কুমিল্লায় গোমতী নদীর ভেঙে যাওয়া বুড়বুড়িয়া বেড়িবাঁধটি পুনর্নির্মাণ করা হবে। 

আজ রোববার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বুড়িচংয়ে ভেঙে যাওয়া বুড়বুড়িয়া বেড়িবাঁধ পরিদর্শনে এসে এ কথা বলেন এই উপদেষ্টা। 

উপদেষ্টা ভারতকে উদ্দেশ করে বলেন, এখানে বৃষ্টিপাত বাড়ছে, কিছুক্ষণের মধ্যে বাঁধগুলো খুলে দেব। তোমরা প্রস্তুতি নাও। এটুকু জানাতে তো আপত্তি থাকার কোনো কারণ নেই। সেজন্য আমরা ক্ষতিগুলোর জন্য অপেক্ষা করছিলাম। ক্ষতিগুলোর এখন একটা হিসাব হয়ে গেছে। এখন অবশ্যই আমরা ভারতের সঙ্গে এই বিষয়টা তুলব। 

ভারতের অভ্যন্তরে বাঁধ দেওয়া নদীগুলোতে বাংলাদেশের অভ্যন্তরে বাঁধ দেওয়ার একটি দাবি উঠেছে। সেটি কীভাবে দেখছে সরকার—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, বাঁধের পালটা বাঁধ। এগুলো হচ্ছে মানুষের মনের ক্ষোভের কথা। বাঁধের পাল্টা বাঁধ তো প্রযুক্তিগতভাবেও ঠিক হবে না। আমার দেশের তিস্তাপারের মানুষ কত দিন আর বসে থাকবে? আমরা তো অনেক দিন হয়ে গেল পেলাম না কোনো চুক্তি। সেটার বিষয়ে আমরা গোমতী, তিস্তা, মুহুরী ও ফেনী নদীপারের মানুষের কথা শুনে আলোচনা করব। 

নদী দখলের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, আমরা কি ভ্রান্ত ধারণার মধ্যে থাকি। মনেকরি বিল্ডিং হলেও উন্নয়ন হয়েছে। ঢাকার বুড়িগঙ্গায় ২০০০-এর বেশি স্থাপনা ভাঙা হয়েছে। ভাঙতে চাইলে ভাঙা যায়। নদীর উপর স্থাপনা করার কারও তো কোনো আইনগত অধিকার নেই। নদীর উপর স্থাপনা করার অনুমতি দেওয়ার রাইট সরকারের নেই। প্রভাবশালী ব্যক্তিদের যেমন স্থাপনা করার অধিকার নেই, সরকারেরও তাদের স্থাপনা করার অনুমতি দেওয়ার নিয়ম নেই। নদীরক্ষা কমিশনের কাছে ৬৬ হাজার দখলদারের তালিকা আছে। আমি বিভাগীয় কমিশনারদের সঙ্গে মিটিং করেছি। বিভাগীয় কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে দুই মাসের মধ্যে দেশের সব নদ-নদী ওই ৬৬ হাজার দখলদারের হাত থেকে কেমন করে নদীকে বাঁচাবে? কেমন করে দখলগুলো ভাঙবে? দুই মাসের মধ্যে কর্মপরিকল্পনা দিন। বিভাগীয় কমিশনাররা জেলা প্রশাসককে বলবেন এবং সেগুলো ভাঙার কাজ শুরু হবে।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. আমিরুল হক ভুঁইয়া, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবুল হাসান, পানি উন্নয়ন বোর্ড পূর্বাঞ্চলের উপপ্রধান প্রকৌশলী আবু তাহের, কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান প্রমুখ।

সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ উপদেষ্টা কুমিল্লা পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা
০৩ ডিসেম্বর ২০২৫
‘পরিবেশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার’
০১ ডিসেম্বর ২০২৫
দূষণমুক্ত শহর গড়তে সিটি কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার
১৬ নভেম্বর ২০২৫
সরকারি ভবন পরিবেশবান্ধব ‘গ্রিন বিল্ডিং’ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার
১৫ নভেম্বর ২০২৫
বিশ্ববিদ্যালয়গুলোকে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণার আহ্বান পরিবেশ উপদেষ্টার
১২ নভেম্বর ২০২৫
কৃষিজমি সুরক্ষা অধ্যাদেশ প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি : ভূমি উপদেষ্টা
৩১ অক্টোবর ২০২৫
‘শিশুদের স্বাস্থ্যবিধি, প্রজনন স্বাস্থ্য ও আত্মসচেতনতা সম্পর্কে শেখানো জরুরি’
২৬ অক্টোবর ২০২৫
ডলফিন বাঁচলে নদী বাঁচবে, নদী বাঁচলে মানুষও বাঁচবে : পরিবেশ উপদেষ্টা
২৬ অক্টোবর ২০২৫
সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
১৮ অক্টোবর ২০২৫
সরকারি প্রতিষ্ঠানগুলোকেই নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে নেতৃত্ব দিতে হবে : রিজওয়ানা
১০ অক্টোবর ২০২৫
সরকারি দপ্তরে সৌর প্যানেল স্থাপন ও বায়ু বিদ্যুতের সম্ভাবনা খুঁজতে নানা উদ্যোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টানা ৫ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  2. ব্রিজ আছে-রাস্তা নেই, জনদুর্ভোগ চরমে
  3. অবৈধভাবে মজুত ১২০০ লিটার পেট্রোল জব্দ
  4. জনগণের দাবি আদায়ে কোনো আপস করবো না : জামায়াত আমির
  5. দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
  6. টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x