Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
এনটিভি অনলাইন ডেস্ক
২১:০০, ২৩ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ২১:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
২১:০০, ২৩ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ২১:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২৪
আরও খবর
ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ
অন্তর্বর্তী সরকারকে টিকা নিয়ে সতর্ক করে ৫টি চিঠি দিয়েছিল ইউনিসেফ
ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
‘সংস্কার নিয়ে সংশয় থাকায় আইএমএফ টাকা দেওয়া বন্ধ করেছে’
সংস্কারের অভাবে সড়ক এখন ‘মরণফাঁদ’
মতবিনিময়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম

গণমাধ্যম সংস্কার কমিশন হচ্ছে, শিগগির ঘোষণা

এনটিভি অনলাইন ডেস্ক
২১:০০, ২৩ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ২১:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
২১:০০, ২৩ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ২১:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২৪
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আজ সোমবার রাজধানীর সার্কিট হাউস রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। ছবি : স্টার মেইল

গণমাধ্যম সংস্কার কমিশনের ঘোষণা আগামী সপ্তাহেই আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ থেকে দেশে এলেই আসতে পারে ঘোষণাটি। 

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সার্কিট হাউস রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) উদ্যোগে আয়োজিত সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তথ্য উপদেষ্টা এ কথা বলেন।

সভায় সম্পাদক ও সাংবাদিকেরা গণমাধ্যমের নানা সমস্যার কথা তুলে ধরে সেগুলো সমাধানের দাবি জানান। তাঁদের অনেকেই ডিএফপি থেকে করা সংবাদপত্রের প্রচারসংখ্যার সত্যতা নিয়ে অভিযোগ করেন। এ সময় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের দাবিও তোলা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই, অবশ্যই। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু? আমরা জানি, স্বাধীনতা মানে স্বাধীনতাই; এখানে কোনো নিয়ন্ত্রণ চলে না। কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে বা স্বাধীনতার মাধ্যমে ফ্যাসিস্টদের প্রচারণা করা যাবে কি না। গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে ফ্যাসিস্টদের পারপাস সার্ভ (উদ্দেশ্য সাধন) করা যাবে কি না। সেই বিষয়টি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমরা আমাদের দেশ, আমাদের এই যে অভ্যুত্থান, সেটিকে প্রাধান্য রেখে, মানদণ্ড রেখে সব স্বাধীনতা কিন্তু নিশ্চিত করতে চাই।’ 

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান চলার সময় সংবাদপত্রের একটি ভালো ভূমিকা ছিল। একটা সময় সারা দেশের মানুষ সংবাদপত্রের ওপর নির্ভরশীল হয়ে উঠেছিল। কারণ, কিছুটা তথ্য পেলে পত্রিকাতেই পাওয়া যায়। তখন দেখা গেছে, ইলেকট্রনিক গণমাধ্যম একেবারেই কুক্ষিগত, সেই সময়ে সংবাদপত্রই ছিল একমাত্র ভরসা। এজন্য তিনি ছাত্র-জনতার আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তবে উল্টো দিকও ছিল মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, সংবাদকর্মীদের অনেকেই আন্দোলনের বিপক্ষেও ছিলেন। ফ্যাসিবাদের পক্ষে তাঁরা কাজ করেছেন।

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের পক্ষে যারাই কাজ করুন না কেন, গণহত্যাকে যারাই উসকানি দিয়ে থাকুক না কেন, তাদের বিচার হবে। সাংবাদিক, কবি, সাহিত্যিক—এটা বিবেচনায় নেওয়া হবে না। আবার একই সঙ্গে কোনো সাংবাদিক বা যে কেউ, তাঁর সঙ্গে যদি অবিচার করা হয়, সেই বিষয়টিও দেখা হবে। কাউকে যদি এমন মামলা দেওয়া হয়, যে মামলায় আসলে অভিযুক্ত হওয়ার মতো নয়, সেই মামলাগুলো প্রত্যাহার করা হবে। যাঁর যতটুকু অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা নিজেদের মতামত তুলে ধরেন। এসব বিষয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করা হবে। বিজ্ঞাপন ও বিল দেওয়ার পুরো ব্যবস্থা ডিজিটালাইজড করার প্রক্রিয়া চলছে।

মো. নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা গণমাধ্যম অন্তর্বর্তী সরকার সংস্কার
১৫ ফেব্রুয়ারি ২০২৫
পদ ছাড়ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম?
১১ ফেব্রুয়ারি ২০২৫
‘জুলাই শহীদ পরিবারকে দেওয়া চাকরি কোটা হিসেবে যুক্ত হবে না’
১১ ফেব্রুয়ারি ২০২৫
ঢাবির কিছু শিক্ষক নিজেদের ‘ফ্যাসিবাদের দালাল’ প্রমাণে ব্যস্ত ছিলেন : নাহিদ ইসলাম
০৭ ফেব্রুয়ারি ২০২৫
সংকটেও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : নাহিদ
০৩ ফেব্রুয়ারি ২০২৫
জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে দুই উপদেষ্টা
০২ ফেব্রুয়ারি ২০২৫
‘মেধাভিত্তিক ও পেশাদার আমলাতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তরুণ প্রজন্ম’
৩০ জানুয়ারি ২০২৫
রাষ্ট্র সংস্কারের ভিত্তি গড়ে দিয়ে যেতে চাই : নাহিদ ইসলাম
২৫ জানুয়ারি ২০২৫
শহীদদের ঋণ কখনও শোধ করা যাবে না : নাহিদ ইসলাম
২৩ জানুয়ারি ২০২৫
বিএনপির মহাসচিবের বক্তব্যের জবাবে যা বললেন উপদেষ্টা নাহিদ
২২ জানুয়ারি ২০২৫
ইন্টারনেট সার্ভিসে বর্ধিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে : উপদেষ্টা নাহিদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঈদের দিন বৃষ্টি নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস
  2. লঘুচাপ ও বৃষ্টি নিয়ে পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল
  3. গরুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৮
  4. ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে সরকারের চুক্তি
  5. দেশ স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা ব্যারাকে ফিরছে : সেনাপ্রধান
  6. পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যা : সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x