Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৪০, ১৪ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১২:৪৭, ১৪ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৪০, ১৪ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১২:৪৭, ১৪ সেপ্টেম্বর ২০২৪
আরও খবর
জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রীদের বাইসাইকেল উপহার প্রতিমন্ত্রী শাহে আলমের
স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : প্রতিমন্ত্রী
সৌদি আরবে হামলায় নিহত শাহেদের বাড়ি বগুড়া
বগুড়ায় দুই শিশু ধর্ষণ, ৬০ বছরের কারাদণ্ড
দেশের মানুষ ভালো নেই : জামায়াত আমির

আন্দোলনে যোগ দিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বগুড়ার শিশু রাতুল

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৪০, ১৪ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১২:৪৭, ১৪ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৪০, ১৪ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১২:৪৭, ১৪ সেপ্টেম্বর ২০২৪
রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন বগুড়ার শিশু রাতুল। ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া

স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়ে টানা ৩৮ দিন ধরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে বগুড়া উপশহরের পথ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির  শিক্ষার্থী রাতুল।

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালের বিছানায় শুয়ে রাতুল এখন জীবন-মৃত্যু সন্ধিক্ষণে। মাথায় গুলিবিদ্ধ ছেলের শিয়রে ঘুম ঘুম চোখে জেগে আছেন মা রোকেয়া। হাসপাতলের বিছানায় রাতুলের শিয়রে বসে  মা বলেন, গত ৫ আগষ্ট  বাড়ি থেকে আন্দোলনে যাবার আগে তাকে বলেছিলাম, “বাবা বিকালের নাস্তা খেয়ে যাও।” জবাবে ছেলে বলেছিল, “দেখি স্বৈরাচার হাসিনার শেষ পরিণতি কি হয়। শুধু দোয়া করো যেন সুস্থ অবস্থায় ফিরে আসতে পারি।”

তবে সুস্থ অবস্থায় ফিরতে পারেনি রাতুল। সেদিন রাতুলের মাথা ও শরীরে গুলি লেগেছিল। গুলিতে তার একটি চোখ নষ্ট হয়ে গেছে। গত ৩৮ দিন ধরে অজ্ঞান হয়ে হাসপাতালের আইসিইউ’র বেডে শুয়ে থাকা জুনায়েদ ইসলাম রাতুল এ পর্যন্ত একটি কথাও বলেনি। সেদিন থেকে  মা রোকেয়া বেগম ছেলের শিয়রে বসে রাতদিন দুই চেখের পাতা এক করতে পারেননি। মা ভাবছেন, এইবুঝি ছেলে রাতুল মা বলে ডেকে উঠবে। বুকের ভেতর মুখ লুকাবে।  কিন্তু মায়ের অপেক্ষা আর ফুরোয় না। ছেলের শিয়রে বসে তার সুস্থতার জন্য একের পর এক মানত করে করে চলেছেন তিনি। কিন্তু কি করলে আল্লাহ তার কথা শুনবেন, ছোট্ট রাতুল কথা বলে উঠবে, তা তিনি বুঝতে পারছেন না।

গত ৫ আগষ্ট বিকালে নাস্তা না করে  মায়ের বারণ সত্ত্বেও রাতুল তার বোন বগুড়া মুজিবর রহমান মহিলা কলেজের স্নাতক শিক্ষার্থী জেরিন ও রাতুলের ভগ্নিপতি আমির হামজার সাথে চলে যায় ছাত্র-জনতার আন্দোলনে। অন্যদের মত গগন বিদারি স্লোগান দিতে দিতে বগুড়া সদর থানার অদুরে বড়গোলার কাছে পৌঁছায়। বড়বোন জেরিন জানান, তার পাশেই ছিল রাতুল। হঠাৎ পুলিশের আক্রমণ। রাতুলের মাথায় ৪টি ছররা গুলি লাগে। এরমধ্যে একটি গুলি রাতুলের বাম চোখের মধ্যদিয়ে মাথার মগজে ঢুকে যায়। এরপর আরও  বেশকিছু গুলি লাগে তার শরীরের বিভিন্ন জায়গায়। অজ্ঞান অবস্থায় তার বোন জেরিন ও তার ভগ্নিপতি  তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতলে নিতে বলেন।  

ঢাকায় আনার পর তার মাথায় অস্ত্রোপচার করা হয়। মগজের ভেতর থেকে একটি গুলি বের করেন চিকিৎসকরা। ভগ্নিপতি হামজা জানান, রাতুলের জন্যে কৃত্রিমভাবে শ্বাস নেয়ার ব্যবস্থা করা হয়েছে। মুদির দোকানি বাবা জিয়াউর রহমান জানান, তিনি তার সর্বস্ব বিক্রি করে ছেলের চিকিৎসা করছেন। ঢাকায় দুই জন লোকের থাকা, খাওয়া, গাড়ি ভাড়া, ছেলের ওষুধ-পথ্য সব মিলিয়ে এ পর্যন্ত তার পাঁচ লাখ টাকা খরচ হয়েছে।

জিয়াউর বলেন, খরচ হোক, তবু ছেলে সুস্থ হয়ে উঠুক। ছেলে যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে মনেপ্রাণে তিনি তাই চান। ছেলে রাতুলের সুস্থতার জন্যে তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

বাবা জিয়াউর রহমান আরও জানান, রাতুলের স্কুল কর্তৃপক্ষ তাদের সাধ্যমত আর্থিক সহায়তা করেছেন। আরও দুএকটি স্বেচ্ছাসেবী সংগঠনও এগিয়ে এসেছে।
যদিও প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রতুল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিশু রাতুল বগুড়া গুলিবিদ্ধ শিশু
০৬ জানুয়ারি ২০২৫
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ আজ
০৪ জানুয়ারি ২০২৫
৬ থেকে ১১ জানুয়ারি ‘ঘোষণাপত্র সপ্তাহ’ উদ্‌যাপন
০২ জানুয়ারি ২০২৫
সাইবার হামলার হুমকি, আসিফ-হাসনাত-সারজিসদের ফেসবুক বন্ধ
০২ জানুয়ারি ২০২৫
গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়ল
৩১ ডিসেম্বর ২০২৪
মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে জুলাই আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী
৩১ ডিসেম্বর ২০২৪
মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
৩১ ডিসেম্বর ২০২৪
ঘোষণাপত্র নয়, আজ বৈষম্যবিরোধী আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’
২৯ ডিসেম্বর ২০২৪
সাতকানিয়ায় সাবেক এমপি নদভীসহ ১৯৮ জনের বিরুদ্ধে মামলা
২৮ ডিসেম্বর ২০২৪
কী হতে চলেছে ৩১ ডিসেম্বর?
২৫ ডিসেম্বর ২০২৪
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের দেহ পোড়ানোয় গ্রেপ্তার আরও ২ পুলিশ সদস্য
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
  2. ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে
  3. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  4. ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা, আটক ২
  5. স্থানীয় নির্বাচন : ভোটার স্থানান্তরের সময় বৃদ্ধি করল ইসি
  6. ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x