Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
আদালত প্রতিবেদক
১৫:২০, ০১ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৫:২৬, ০১ সেপ্টেম্বর ২০২৪
আদালত প্রতিবেদক
১৫:২০, ০১ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৫:২৬, ০১ সেপ্টেম্বর ২০২৪
আরও খবর
কণ্ঠশিল্পী কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ
বিএনপি থেকে ৬ শতাধিক মনোনয়ন ফরম সংগ্রহ
আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী
শেরপুর-৩ আসনে তিন গুণ ভোটে বিজয়ী বিএনপির রুবেল
বগুড়া-৬ উপনির্বাচনে বিজয়ী বিএনপির বাদশা

পুলিশের মামলায় খালাস বিএনপিনেতা আলাল-খোকনসহ ৮৫ জন

আদালত প্রতিবেদক
১৫:২০, ০১ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৫:২৬, ০১ সেপ্টেম্বর ২০২৪
আদালত প্রতিবেদক
১৫:২০, ০১ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৫:২৬, ০১ সেপ্টেম্বর ২০২৪
বিএনপিনেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা বাতিলের প্রতিবাদের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপিনেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকনসহ ৮৫ জনকে খালাস দিয়েছেন আদালত।

আজ রোববার (১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন।

বিএনপি নেতাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

খালাস পাওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন—বিএনপিনেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিবুর রশিদ হাবীব, রফিকুল ইসলাম মজনু ও ইসহাক সরকার।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা ঘোষণা হয়। রায়ের প্রতিবাদ করে বিএনপির সিনিয়র নেতারা বিভিন্ন রকম উসকানিমূলক বক্তব্য দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি পল্টন মডেল থানাধীন হোটেল ভিক্টরির সামনে ভিআইপি রোডে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় আসামিরা পুলিশের কাজে বাধা ও ইট পাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক (এসআই) বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিবুর রশিদ হাবীবসহ ৭০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

তদন্ত শেষে পল্টন থানার এসআই আরশাদ হোসেন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিবুর রশিদ হাবীবসহ ৮৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ১৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ৩৩ সাক্ষীর মধ্যে সাতজন সাক্ষ্য দেন।

বিএনপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল খায়রুল কবির খোকন
০৭ মার্চ ২০২৬
ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, নিহত ১
০৭ মার্চ ২০২৬
বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা
০৫ মার্চ ২০২৬
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
০৩ মার্চ ২০২৬
জিয়ানগর উপজেলার নাম পুনর্বহালে বিএনপির আনন্দ মিছিল
০৩ মার্চ ২০২৬
নওগাঁ জেলা বার নির্বাচনে ১২ পদে বিএনপিপন্থী প্যানেলের জয়
০১ মার্চ ২০২৬
চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে একজন নিহত
২৪ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না : মঈন খান
২৩ ফেব্রুয়ারি ২০২৬
সেলিনা রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন ডা. কাকন
২২ ফেব্রুয়ারি ২০২৬
‘শুধু বিএনপি পরিচয় ধারণ নয়, জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হবে’
২১ ফেব্রুয়ারি ২০২৬
অন্যায় করলে কাউকেই ছাড় দেওয়া হবে না : পরিবেশ প্রতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কণ্ঠশিল্পী কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ
  2. গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
  3. সুন্দরবনে দস্যু দমন ও অপরাধ নির্মূলে কোস্ট গার্ডের অভিযান
  4. রাজবাড়ীতে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  5. সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বৈসাবি উৎসব শুরু
  6. চলতি বছরের হজ ফ্লাইট শুরু ১৭ এপ্রিল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x