Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৩:৪০, ২১ আগস্ট ২০২৪
আপডেট: ১৩:৪৩, ২১ আগস্ট ২০২৪
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৩:৪০, ২১ আগস্ট ২০২৪
আপডেট: ১৩:৪৩, ২১ আগস্ট ২০২৪
আরও খবর
রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
শ্রীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক
মেয়েদের মাস্টার্স পর্যন্ত পড়ালেখা সরকারি খরচে হবে : জামায়াত আমির
সবাইকে বুকে ধারণ করে সামনে এগোব : জামায়াত আমির
নওগাঁয় জামায়াত ও বিএনপি কর্মীদের সংঘর্ষে আহত ১০

মা-ছেলেকে হত্যার দায়ে নওগাঁয় একজনের মৃত্যুদণ্ড 

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৩:৪০, ২১ আগস্ট ২০২৪
আপডেট: ১৩:৪৩, ২১ আগস্ট ২০২৪
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৩:৪০, ২১ আগস্ট ২০২৪
আপডেট: ১৩:৪৩, ২১ আগস্ট ২০২৪
২০১২ সালের ১৭ ডিসেম্বর হত্যা করা হয় নিতা সরকার ও জয়তু সরকারকে। ফাইল ছবি

নওগাঁয় মা ও ছেলেকে হত্যার দায়ে সুমন সরকার ওরফে টিটু (৫০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মোখলেছুর রহমান এ রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুমন সরকার নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) তুলারামপুর এলাকার বাসিন্দা। রায়ের সময় আসামি সুমন সরকার আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ১৭ ডিসেম্বর সাউথ ইস্ট ব্যাংক নওগাঁ শাখার ব্যবস্থাপক জয়ন্ত কুমার সরকারের স্ত্রী নিতা সরকার (৩৩) ও জয়তু সরকার (৬) নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার নওগাঁ সদর থানায় হত্যা মামলা করেন। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ সন্দেহভাজন আসামি হিসেবে সুমন সরকারকে ২০১৩ সালের ১৩ জানুয়ারি কুমিল্লা জেলার ব্রাক্ষ্মণপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে সুমন মা ও ছেলেকে হত্যায় দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয়।

জয়ন্ত সরকারের কাছে টাকা দাবি করে না পেয়ে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে সুমন সরকার। হত্যাকাণ্ডের পর সুমন কুমিল্লায় আশ্রয় নেন। সেখানে মাদক ব্যবসায়ে জড়িয়ে পড়েন। এ মামলায় ২০১৩ সালের ১৫ জুন সুমন সরকারকে একমাত্র আসামি করে মামলার তদন্তকারী কর্মকর্তা দণ্ডবিধির ৩০২ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের আইনজীবীর শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি সুমন সরকারের বিরুদ্ধে এ রায় দেন আদালত। 

আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) সামসুর রহমান। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী শুভ্র সাহা। 

সরকারি কৌঁসুলি সামসুর রহমান বলেন, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে করা ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। ফলে বিজ্ঞ আদালত আসামি সুমন সরকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক মৃত্যুদণ্ড অনুমোদন সাপেক্ষে প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হবে। 

এদিকে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শুভ্র সাহা।

হত্যা মৃত্যুদণ্ড নওগাঁ

সংশ্লিষ্ট সংবাদ: হত্যা

০৯ ফেব্রুয়ারি ২০২৬
রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
২৩ জানুয়ারি ২০২৬
১৯ মাস পর হত্যার রহস্য উদঘাটন, দেহাবশেষ উদ্ধার
০৭ ডিসেম্বর ২০২৫
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন গ্রেপ্তার
  2. যুক্তরাষ্ট্র শুল্ক কমাল আরও ১ শতাংশ, নির্দিষ্ট পণ্যে শূন্য শুল্কের আশ্বাস
  3. মাদারীপুর-২ আসনে ধানের শীষকে সমর্থন স্বতন্ত্রপ্রার্থী শহিদুলের
  4. ডিজিএফআইয়ের অফিসে কাজ করত ‘র’
  5. আমাদের উচিত শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া : তারেক রহমান
  6. এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে বিএনপির : তারেক রহমান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x