Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুর রহমান
১৯:২০, ০৪ আগস্ট ২০২৪
আপডেট: ১৯:২১, ০৪ আগস্ট ২০২৪
জাহিদুর রহমান
১৯:২০, ০৪ আগস্ট ২০২৪
আপডেট: ১৯:২১, ০৪ আগস্ট ২০২৪
আরও খবর
জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলা, ভাঙচুর
টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৫, ভাঙচুর-লুটপাট
শিশুসন্তানসহ কারাগারে যুবলীগ নেত্রী শিল্পী
মার্কিন সেনা প্রত্যাহারের পর কাসরাক বিমানঘাঁটি দখলে সিরীয় বাহিনী
পিঠে ফোঁড়া নিয়ে ভর্তি রোগী, অপারেশনের পর মৃত্যুর অভিযোগ

সাভারে জাবির সামনে সেনাবাহিনীর দুটি গাড়ি ভাঙচুর

জাহিদুর রহমান
১৯:২০, ০৪ আগস্ট ২০২৪
আপডেট: ১৯:২১, ০৪ আগস্ট ২০২৪
জাহিদুর রহমান
১৯:২০, ০৪ আগস্ট ২০২৪
আপডেট: ১৯:২১, ০৪ আগস্ট ২০২৪
সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের সময় ভাঙচুরের কবলে পড়েছে সেনাবাহিনীর দুটি পিকআপ। ছবি : এনটিভি

এক দফা দাবি আদায়ে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের সময় ভাঙচুরের কবলে পড়েছে সেনাবাহিনীর দুটি পিকআপ।

আজ রোবার (৪ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেইটে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের মুখে পড়ে সাভার সেনানিবাস থেকে ছেড়ে যাওয়া ঢাকা অভিমুখী সেনাবাহিনীর দুটি টহল যান। এ সময় গাড়ি দুটি আটকে দেয় আন্দোলনকারীরা। তখন ‘এই মুহূর্তে দরকার, সেনাবাহিনীর সরকার' বলে সেনাসদস্যদের উদ্দেশ করে আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকে। একপর্যায়ে, সেনাসদস্যরা মাইকিং করে আটকে পড়া যানবাহনের সামনে থেকে আন্দোলনকারীদের সরে যাওয়ার আহ্বান জানালে  শুরু হয় ইট-পাটকেল নিক্ষেপ। এতে সেনাবাহিনীর গাড়ি দুটি‌ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই সেনাবাহিনীর গাড়িতে উঠে যায়। তারা সেনাবাহিনীর প্রতি আক্রমণ না করতে আন্দোলনকারীদের অনুরোধ জানাতে থাকে। তা সত্ত্বেও চলতে থাকে সেনাবাহিনীর গাড়ি দুটি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ। পরে সেনাসদস্যরা গাড়ি দুটো উল্টো ঘুরিয়ে সেনাবাহিবাস অভিমুখে চলে যায়।

এর আগেই সেখানে নেতাকর্মী নিয়ে যোগ দেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

খন্দকার আবু আশফাক গণমাধ্যমকর্মীদের জানান, কেন্দ্রের আহ্বানে ছাত্র-জনতার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই তারা মহাসড়কে অবস্থান নিয়েছেন।

 বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মীর মশাররফ হোসেন হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হতে শুরু করে। এরপর বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কের ডেইরি গেইট এলাকায় তারা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। দুপুর পৌনে ১২টার দিকে তারা মহাসড়ক অবরোধ করে।

এরপর আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

এদিকে, মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন পাকিজা এলাকায় শিক্ষার্থী ও জনতা অবস্থান নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ শুরু করে। বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি থেকে সাভারে ফেরার পথে আন্দোলনকারীরা সাভার থানা রোডে প্রবেশ করলে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে হয়।

এ সময় সাভার প্রেসক্লাবে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়।

ভাঙচুরের শিকার হয় ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক জি এস মিজানুর রহমানের কার্যালয়। এক পর্যায়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে টাঙানো শোক দিবসের ব্যানার ও ছিঁড়ে ফেলা হয়।

সেনাবাহিনী গাড়ি ভাঙচুর জাবি
০২ জানুয়ারি ২০২৬
উদ্ধার হওয়া ১৮ কেজির মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
১৩ ডিসেম্বর ২০২৫
প্রথম বাংলাদেশি হিসেবে রয়্যাল মিলিটারি একাডেমির আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেলেন রিফাত
০৩ ডিসেম্বর ২০২৫
এভারকেয়ারের পাশে হেলিকপ্টার অবতরণ-উড্ডয়ন পরীক্ষা করবে সেনা ও বিমানবাহিনী
১৭ নভেম্বর ২০২৫
সেনাবাহিনীর অভিযানে চালের বস্তায় পিস্তল-ককটেলসহ আটক ৪
১১ নভেম্বর ২০২৫
‘আপনার চাঁদার টাকার অস্ত্র আপনাদের দিকেই তাক করবে সন্ত্রাসীরা’
২৯ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ি ও গুইমারার সহিংসতা নিয়ে সেনাবাহিনীর বিবৃতি
২২ সেপ্টেম্বর ২০২৫
ভবদহের জলাবদ্ধতা নিরসনে নদী পুনর্খনন করবে সেনাবাহিনী
১০ আগস্ট ২০২৫
নিউমার্কেট থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯
০১ আগস্ট ২০২৫
গত আগস্ট থেকে সেনাবাহিনীর অভিযানে ১৬৪৫৯ অপরাধী গ্রেপ্তার
৩১ জুলাই ২০২৫
আ.লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে মেজর সাদিক সেনা হেফাজতে : সদর দপ্তর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে পড়েছে খুঁটি, বিদ্যুৎহীন ১৬ গ্রাম
  2. বিএনপি নেতা দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার
  3. রাজধানীর ১১ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক, আগামীকাল থেকে কার্যকর
  4. কালবৈশাখীতে গাছচাপায় ঘুমন্ত মা ও দুই মেয়ের মৃত্যু
  5. কালবৈশাখীতে লণ্ডভণ্ড ৫ ইউনিয়ন, খোলা আকাশের নিচে শত পরিবার
  6. সাতক্ষীরায় ‘আম ক্যালেন্ডার’ প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x