Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসমাউল আসিফ, জামালপুর
১৮:১০, ১৭ জুলাই ২০২৪
আপডেট: ১৮:১৩, ১৭ জুলাই ২০২৪
আসমাউল আসিফ, জামালপুর
১৮:১০, ১৭ জুলাই ২০২৪
আপডেট: ১৮:১৩, ১৭ জুলাই ২০২৪
আরও খবর
ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার তিন ছাত্রলীগ কর্মী কারাগারে
জামালপুরে ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম
নির্বাচন উপলক্ষে জামালপুরে যৌথবাহিনীর মহড়া
উত্তাল শাহবাগ, রাস্তা অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ
গাজার অবরোধ ভাঙতে ১০০ নৌবহর, মার্চে নতুন অভিযানের ঘোষণা

জামালপুরে সড়ক ও রেলপথ অবরোধ, ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ 

আসমাউল আসিফ, জামালপুর
১৮:১০, ১৭ জুলাই ২০২৪
আপডেট: ১৮:১৩, ১৭ জুলাই ২০২৪
আসমাউল আসিফ, জামালপুর
১৮:১০, ১৭ জুলাই ২০২৪
আপডেট: ১৮:১৩, ১৭ জুলাই ২০২৪
জামালপুরে কোটা সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ শিক্ষার্থীদের। ছবি : এনটিভি

জামালপুরে কোটা সংস্কারের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ, ট্রেনে হামলা ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ এবং মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। ট্রেনে হামলার ঘটনায় ট্রেনচালক ও শিশুসহ অন্তত ১০ যাত্রী এবং ছাত্রলীগের হামলায় ১০ থেকে ১২ জন সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে।   

আজ বুধবার (১৭ জুলাই) সকালে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা শহরের মির্জা আজম চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এরপর বাড়তে থাকে আন্দোলনকারীদের সংখ্যা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মির্জা আজম চত্বরে জড়ো হতে থাকে। বিক্ষুব্ধরা কোটা সংস্কারের দাবিতে ও ঢাকাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলা এবং মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। প্রায় দেড় ঘণ্টা জামালপুরের সঙ্গে মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ থাকে।

এ ছাড়া কোটাবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা আদায় করে শিক্ষার্থীরা। এরপর তারা সড়ক অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে গিয়ে অবস্থান নেয় এবং রেলপথ অবরোধ করে। এর কিছু সময় পর ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার এক্সপ্রেস ট্রেন থামানোর জন্য মুহুর্মুহু পাথর নিক্ষেপ করে হামলা চালায় আন্দোলনকারীরা। এতে ট্রেন চালক আবুল কালাম (৬৪) ও সহকারী ট্রেনচালক ইদ্রিস আলী (৪১), ট্রেনের যাত্রী মো. আলম (৩০), তার মেয়ে আশামনি (৫), ছেলে শাহিনসহ (৪) অন্তত ১০ ট্রেনযাত্রী পাথরের আঘাতে আহত হন। আধাঘণ্টা ট্রেনটি আটকে রাখার পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। দুপুরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের দিকে অগ্রসর হয়। কলেজের ক্যাম্পাসে প্রবেশের সময় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময়ের নেতৃত্বে ১০ থেকে ১৫ নেতাকর্মী মিছিলে হামলা করে। হামলায় আলমগীর (২২), জান্নাত (১৯), জিয়াসহ (১৯) ১০ থেকে ১২ আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রী আহত হন। এ সময় অনেকেই পুকুরে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেন। পরে শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করলে তারা কলেজের প্রশাসনিক ভবনের ভেতরে গিয়ে অবস্থান নেয়। এদিকে কলেজের বাইরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজের ভেতর অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেওয়ায় আন্দোলনকারীরা ভেতরে প্রবেশ করতে না পেয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। প্রায় দেড় ঘণ্টা পর আন্দোলনকারীরা কলেজ ক্যাম্পাস ত্যাগ করলে ছাত্রলীগনেতারা বাইরে বেরিয়ে আসেন। কলেজ ত্যাগ করে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা তখন বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পাঁচরাস্তা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেইটপাড় এলাকায় গিয়ে অবস্থান নেয়। এ সময় তারা প্রধান সড়ক এবং জামালপুর-দেওয়ানগঞ্জ ও জামালপুর-সরিষাবাড়ী রেলক্রসিংয়ে অবস্থান নিয়ে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে বন্ধ থাকে যানবাহন ও ট্রেন চলাচল। গেইটপাড় এলাকায় দেড় ঘণ্টা অবস্থান নেওয়ার পর বিকেলে আন্দোলনকারীরা কোটা সংস্কারের দাবি জানিয়ে তাদের কর্মসূচির সমাপ্ত ঘোষণা করে।

কোটাবিরোধী ছাত্রলীগ অবরোধ জামালপুর
০৪ আগস্ট ২০২৪
কারফিউ প্রসঙ্গে যা বলল সেনাবাহিনী
০৪ আগস্ট ২০২৪
এত হত্যা মেনে নেওয়া যায় না : সাবেক সেনাপ্রধান ইকবাল করিম
০৪ আগস্ট ২০২৪
চাঁদপুরে শিক্ষার্থী-ছাত্রলীগের সংঘর্ষে আহত দেড় শতাধিক
০৪ আগস্ট ২০২৪
১৪ পুলিশ সদস্য নিহত, আহত তিন শতাধিক : পুলিশ সদর দপ্তর
০৪ আগস্ট ২০২৪
যাত্রাবাড়ী চৌরাস্তা ও থানার চারপাশ ছাত্রজনতার দখলে
০৪ আগস্ট ২০২৪
দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র কারওয়ান বাজার
০৪ আগস্ট ২০২৪
রণক্ষেত্র রাজধানী : সংঘর্ষ-গুলি পাল্টাপাল্টি ধাওয়া
০৪ আগস্ট ২০২৪
কারফিউ প্রত্যাখ্যান করলেন আন্দোলনের সমন্বয়কেরা
০৪ আগস্ট ২০২৪
মরদেহ নিয়ে শহীদ মিনারে স্লোগান, অলিগলিতে উত্তাপ
০৪ আগস্ট ২০২৪
কাল থেকে তিন দিনের সাধারণ ছুটি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. উপজেলা প্রশাসনের সভা বয়কট
  2. শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না
  3. যতদ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী
  4. জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
  5. ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক-বাস সংঘর্ষে নিহত তিন
  6. মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে : আইনমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x