Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সাইফুল ইসলাম সজল, যশোর
২২:১৫, ০৯ জুলাই ২০২৪
আপডেট: ২২:১৯, ০৯ জুলাই ২০২৪
সাইফুল ইসলাম সজল, যশোর
২২:১৫, ০৯ জুলাই ২০২৪
আপডেট: ২২:১৯, ০৯ জুলাই ২০২৪
আরও খবর
সীমান্তে পুশইন ও চামড়া পাচাররোধে সতর্ক বিজিবি
ঈদের দিনেও ঢামেকে ইনডোরে ভর্তি রয়েছেন ২৩২৪ রোগী
হাসপাতালে নেতানিয়াহু
প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, তরুণ গ্রেপ্তার
এবার আলোচনায় ১৩০০ কেজির ‘নেইমার’

'জিন সাপ' আতঙ্ক, হাসপাতালে ১০

সাইফুল ইসলাম সজল, যশোর
২২:১৫, ০৯ জুলাই ২০২৪
আপডেট: ২২:১৯, ০৯ জুলাই ২০২৪
সাইফুল ইসলাম সজল, যশোর
২২:১৫, ০৯ জুলাই ২০২৪
আপডেট: ২২:১৯, ০৯ জুলাই ২০২৪
সাপের আতঙ্কে অসুস্থ হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি  রোগী। ছবি : এনটিভি

যশোরের চৌগাছা উপজেলার রাণীয়ালি গ্রাম। এই গ্রামের বেশ কয়েকজনের দাবি, তাদের সাপে কেটেছে। কিন্তু, দেখা যায়, শরীরে সাপে কামড়ানোর কোনো ক্ষত নেই। তবে, সাপে কেটেছে মনে করে তারা ছুটতে থাকেন স্থানীয় ওঝা ও কবিরাজের কাছে। এমন ঘটনা পরে ‘জিন সাপ’র ঘটনায় গড়ায়। অনেকের বিশ্বাস, তাদের জিন সাপে কামড়ানোয় ক্ষতের চিহ্ন নেই। এক সপ্তাহের আতঙ্কে অসুস্থ হয়েছেন অন্তত ৩০ জন। যাদের ১০ জন এখনও যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সেখানের চিকিৎসকরা বলছেন, ভর্তি রোগীরা সাপ আতঙ্কে মাসহিস্টিরিয়াতে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের ইউপি সদস্য গোবিন্দ চন্দ্র ঢালী জানান, গত বুধবার রাতে সাপের কামড়ে মারা যান রাণীয়ালী গ্রামের আব্দুল হকের স্ত্রী রাবেয়া বেগম। এরপরই এলাকায় সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই সাপে কামড়েছে দাবি করে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। তাদের শরীরে জ্বালাপোড়া হতে থাকে। কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলেন। কিন্তু কেউই সাপ দেখেনি।

যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভর্তি হওয়া ১০ রোগীর মধ্যে আটজন নারী ও দুজন পুরুষ। এদের কারও শরীরে সাপে কামড়ানোর তেমন কোনো উপসর্গ নেই। সে কারণে কাউকেই অ্যান্টিভেনাম ইনজেকশন দেওয়া হয়নি। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রাণীয়ালি গ্রামের প্রান্ত মন্ডল বলেন, রান্নাঘরের জ্বালানী কাঠ তোলার সময় হাতে কিছু একটা কামড়ে দেয়। ডান হাতের কবজিতে লাল দাগের সৃষ্টি হয়। ওঝার কাছে গেলে তিনি শরীরে বিষ রয়েছে বলে জানান। এরপরই হাসপাতালে ভর্তি হই। একই গ্রামের উৎপল মন্ডলের স্ত্রী তমালিকা বলেন, রাতে ঘুমিয়ে সকালে ওঠার পর দেখি হাত জ্বলছে। এক পর্যায়ে হাত অবশ হয়ে যায়। ওঝার কাছে গেলে তিনি বলেন যে শরীরে বিষ রয়েছে। এরপরই হাসপাতালে ভর্তি হই।

যশোর জেনারেল হাসপতালের মহিলা মেডিসিন বিভাগের সিনিয়র নার্স শিউলি সরকার বলেন, মহিলা মেডিসিন ওয়ার্ডে এ ধরনের আটজন রোগী ভর্তি আছে। তাদের সাপে কামড়েছে দাবি করা হলেও তাদের শরীরে সাপে কাটার কোনো উপসর্গ নেই। সবাই এখন সুস্থ রয়েছে। তারপরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

হাসপাতালের মেডিসিন বিভাগের ডাক্তার আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কোনো রোগীকে সাপে কামড় দেয়নি। সবাই আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছে। এটাকে মাসহিস্টিরিয়া ইলনেস বলা হয়। মানুষের নিউরো হরমোন ও মানসি দ্বন্দ্বের কারণে এরকম হয়ে থাকে। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুণ অর রশিদ বলেন, অনেকেই আতঙ্কে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তারা সবাই সুস্থ আছেন। তিনি বলেন, মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। বাড়িঘরের ঝোপঝাড় পরিস্কার রাখতে হবে। সত্যি সত্যি সাপে কামড়ালে সরাসরি হাসপাতালে চলে আসা উচিৎ। সাপের ছবি তুলে রাখতে পারলে চিকিৎসা সহজ হয়। হাসপাতালে এন্টিভেনমের কোন সংকট নেই বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক।

যশোর আতঙ্ক হাসপাতাল

সংশ্লিষ্ট সংবাদ: যশোর

২৮ মে ২০২৬
সীমান্তে পুশইন ও চামড়া পাচাররোধে সতর্ক বিজিবি
১৪ মে ২০২৬
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ২০ শিশু
১২ মে ২০২৬
কেশবপুরের খুদে অ্যাথলেটদের জয়জয়কার, দিঘীর অনন্য রেকর্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী
  2. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  3. গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ঝরল ৫ প্রাণ
  4. আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
  6. চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x