Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:২৫, ২৭ মে ২০২৪
আপডেট: ১৮:২৮, ২৭ মে ২০২৪
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:২৫, ২৭ মে ২০২৪
আপডেট: ১৮:২৮, ২৭ মে ২০২৪
আরও খবর
সরকারি মৎস্য ঘেরের মাছ বিক্রির অভিযোগ ওসির বিরুদ্ধে
ওমানের উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত
২ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে কারাগারে
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে যৌথ উচ্ছেদ অভিযান
চাঁদপুরে চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

চাঁদপুরে রিমালের প্রভাবে চরাঞ্চলে ব্যাপক ক্ষতি

শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:২৫, ২৭ মে ২০২৪
আপডেট: ১৮:২৮, ২৭ মে ২০২৪
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:২৫, ২৭ মে ২০২৪
আপডেট: ১৮:২৮, ২৭ মে ২০২৪
চাঁদপুর শহরের লঞ্চঘাটের প্রবেশ এলাকা মাদ্রাসা রোডে সড়কে গাছ উপড়ে পড়েছে। ছবি : এনটিভি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চাঁদপুরে বাতাসের গতি ও বৃষ্টি বেড়েছে। আজ সোমবার (২৭ মে) ভোর ৪টা ২০ মিনিট থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বাতাসের গতি রয়েছে ৬৪ কিলোমিটার। রোববার মধ্যরাত থেকে চাঁদপুর-ঢাকাসহ সব নৌরুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। 

আজ সোমবার (২৭ মে) বৃষ্টির কারণে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। শহরের লঞ্চঘাটের প্রবেশ এলাকা মাদ্রাসা রোডে বাতাসে গাছ উল্টে সড়কে পড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সড়কগুলোতে যানবাহন সংখ্যা খুবই কম। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।

এ ছাড়া মেঘনার পশ্চিমাঞ্চলে চরাঞ্চলের সড়ক ও বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

এদিকে টানা বৃষ্টিপাতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে নিচু এলাকায় বৃষ্টি পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এ ছাড়া শহরের অনেক সড়কে বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে থাকায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখছে পথচারীরা। সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে শহরবাসী। 

সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন পরষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী জানান, ইউনিয়নের পুরোটাই চরাঞ্চল। এখানে ঘূর্ণিঝড়ের প্রভাবে পানি স্বাভাবিকের চাইতে তিন থেকে চার ফুট বেড়েছে। এলাকার মাটির সড়কগুলো অনেক স্থানে ভেঙে গেছে। তবে বাড়ি ঘরের তেমন কোনো ক্ষতি হয়নি।

বিআইডাব্লিউটিসি চাঁদপুর হরিণা ফেরিঘাটের ম্যানেজার (বাণিজ্য) ফয়সাল চৌধুরী জানান, রোববার (২৬ মে) বিকেল ৫টা থেকে চাঁদপুর-শরীয়তপুর রুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে। উভয় পাড়ে প্রায় ৬০টি গাড়ি রয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ্ মো. শোয়াইব জানান, আজ ভোর ৪টা ২০ মিনিট থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বাতাসের গতি রয়েছে ৬৪ কিলোমিটার। যেহেতু বাতাসের গতি ও বৃষ্টি অব্যাহত সে কারণে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। চাঁদপুরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

চাঁদপুর বন্দর ও পরিবহণ কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হোসেন জানান, ঘূর্ণিঝড় রিমালের কারণে শনিবার (২৫ মে) দিনগত রাত ১২টার পর চাঁদপুর থেকে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত নৌযান চলাচ বন্ধ থাকবে। নৌবন্দর এলাকার জেলে নৌকা, লাইটার জাহাজ ও যাত্রীবাহী লঞ্চগুলো নিরাপদ আশ্রয়ে রয়েছে।

ঘূর্ণিঝড় রিমাল ক্ষতিগ্রস্ত চরাঞ্চল চাঁদপুর
১২ নভেম্বর ২০২৪
একই মাসে একসঙ্গে শক্তিশালী ৪ ঘূর্ণিঝড়!
১২ নভেম্বর ২০২৪
উপকূলের দুঃখগাথা সেই ভয়াল ১২ নভেম্বর আজ
২৩ অক্টোবর ২০২৪
অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
২১ অক্টোবর ২০২৪
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আভাস
০১ জুন ২০২৪
ঘূর্ণিঝড় রিমাল : সুন্দরবন থেকে ১৩১ প্রাণীর মৃতদেহ উদ্ধার
৩১ মে ২০২৪
সিলেটে এখনও পানিবন্দি ৫ লক্ষাধিক মানুষ
৩১ মে ২০২৪
ঘূর্ণিঝড় রিমাল : সুন্দরবনে পাওয়া গেল ১০০ প্রাণীর মরদেহ
৩১ মে ২০২৪
চলে গেল রিমাল, নিঃস্ব করে গেল জেলে-কৃষকদের!
৩০ মে ২০২৪
ঘূর্ণিঝড় রিমাল : বিদ্যুৎ ফিরে পেয়েছেন ৯৭ শতাংশ গ্রাহক
৩০ মে ২০২৪
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বাগেরহাটে ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার
  2. আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
  3. লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, তা নিশ্চিত করা হবে : শামা ওবায়েদ
  5. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. যৌতুক মামলায় আইনজীবী ও আসামিকে বাদী পক্ষের মারধর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x