Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৯:৪৫, ১৫ মে ২০২৪
আপডেট: ১৯:৫৬, ১৫ মে ২০২৪
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৯:৪৫, ১৫ মে ২০২৪
আপডেট: ১৯:৫৬, ১৫ মে ২০২৪
আরও খবর
শ্রীনগরে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ
মুন্সীগঞ্জে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
মোটরসাইকেলসহ আন্তজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার
জবাইকৃত ১৩ ঘোড়া ফেলে পালালো চক্রের সদস্যরা
মুন্সীগঞ্জে হাসপাতালের চারতলা থেকে যুবকের লাফ

চার বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, ব্যাহত হচ্ছে পাঠদান

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৯:৪৫, ১৫ মে ২০২৪
আপডেট: ১৯:৫৬, ১৫ মে ২০২৪
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৯:৪৫, ১৫ মে ২০২৪
আপডেট: ১৯:৫৬, ১৫ মে ২০২৪
মুন্সীগঞ্জের সিরাজদীখানে চার বছরেও শেষ হয়নি লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঠিকাদারের গাফিলতিতে চার বছরেও শেষ হয়নি লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ। পুরাতন ভবন ও কক্ষ সংকটের কারণে ব্যাহত হচ্ছে পাঠদান। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে শিক্ষার্থী ও শিক্ষকরা।

আজ বুধবার (১৫ মে) সরেজমিন গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের পুরোনো ভবনে গাদাগাদি করে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে। স্কুলের মাঠে ও ভবনের কক্ষের সামনে পড়ে আছে নির্মাণ সামগ্রী।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগসহ নানাভাবে যোগাযোগ করেও মেলেনি কোনো সুফল।

বিদ্যালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ৩৫০ জন। বিদ্যালয়ের পুরাতন ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় ও কক্ষ সংকট থাকায় গত ২০১৯-২০ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে একটি ভবন নির্মাণ করতে বলা হয়। এ জন্য  ৮৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এরপর টেন্ডার প্রক্রিয়া শেষ করে কার্যাদেশ দেওয়া হয়। ঢাকার মেসার্স হেদায়েত উল্লাহ অ্যান্ড কোং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেই ভবন নির্মাণকাজের দায়িত্ব পায়। তখন প্রতিষ্ঠানটি ভবন নির্মাণকাজ শুরু করার চার বছর অতিবাহিত হয়ে এখনও অসম্পন্ন রয়ে গেছে। ভবন নির্মাণে এত দীর্ঘ সময় লাগায় ভোগান্তিতে পড়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে, ‘এত দিনেও নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়নি। এ কারণে পুরাতন ভবনে গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে। প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে গাদাগাদি করে ক্লাস করতে  আমাদের অনেক কষ্ট হয়। এতে আমাদের পাশাপাশি স্যারদেরও অনেক সমস্যা হচ্ছে। তাই দ্রুতই নতুন ভবনের নির্মাণকাজ শেষ করার দাবি জানাচ্ছি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন বলেন, ‘আমি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ভবন নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য বারবার অনুরোধ করছি। জরাজীর্ণ পুরাতন ভবন আর টিনশেড কক্ষে ক্লাস নিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। এ ছাড়া সেখানে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। আর মাঠে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় শিক্ষার্থীরা সেখানে খেলাধুলা করতে পারছে না।’ 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহাবুব হোসেন রন্টু বলেন, চার বছর আগে বিদ্যালয়ের কাজ ধরে এখনও অসম্পূর্ণ করে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলীর কাছে একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ করেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি। এ ছাড়া ভবন নির্মাণে একেবারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করাসহ শিডিউলের ড্রয়িং বহিরভূতভাবে ভবন নির্মাণকাজটি করা হচ্ছে। 

এদিকে বিষয়টি নিয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হেদায়েত উল্লাহ অ্যান্ড কোংয়ের সঙ্গে একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। 

সিরাজদীখান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘প্রয়োজনীয় শ্রেণিকক্ষের অভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। আমার জোর দাবি, সরকারের নির্দেশনা মোতাবেক নির্মাণকাজ শেষ করে দ্রুত ভবনটি হস্তান্তর করা হোক।’

মুন্সীগঞ্জ ভবন নির্মাণ পাঠদান
১৬ মার্চ ২০২৬
যানবাহনের চাপ বাড়ছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে
০৫ মার্চ ২০২৬
টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুপক্ষ, ককটেল বিস্ফোরণ-ভাঙচুর
১২ ফেব্রুয়ারি ২০২৬
পালকিতে চড়ে ভোটকেন্দ্রে শতবর্ষী চাঁন বানু
০৬ ফেব্রুয়ারি ২০২৬
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল ৩ বন্ধুর
০৯ জানুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫
১৬ নভেম্বর ২০২৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় ২ পথচারী নিহত
১০ নভেম্বর ২০২৫
বিএনপির দুই গ্রুপে দ্বন্দ্ব, মুন্সীগঞ্জে গুলিতে নিহত ১
০৩ নভেম্বর ২০২৫
গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতি
৩১ অক্টোবর ২০২৫
মুন্সীগঞ্জে ১০ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা
২৪ অক্টোবর ২০২৫
সিরাজদীখানে লালনসাঁই বটতলায় দিনব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যে কারণে এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা
  2. অতিরিক্ত টাকায়ও মেলেনি প্রবেশপত্র, পরীক্ষা দেওয়া হলো না রোমানের
  3. অসহনীয় তাপপ্রবাহ, গরম কমবে কবে জানাল আবহাওয়া অফিস
  4. তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সংকট নিরসনে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ : মির্জা ফখরুল
  5. শিগগিরই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি
  6. পাটক্ষেতে কুকুর যাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x