কেক কেটে ও গাছের চারা রোপণ করে মুন্সীগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কেক কেটে ও গাছের চারা রোপণের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার সাংবাদিক, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন এনটিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি মঈনুদ্দিন আহমেদ সুমনসহ জেলার সাংবাদিক ও পুলিশ বিভাগের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে এনটিভির ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে অতিথিরা পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে গাছের চারা রোপণ করেন।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ