খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (বামে) ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮ টা ১০ মিনিটে গুলশান চেয়ারপারসনের বাসভবন ফিরেজায় তিনি সাক্ষাৎ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন। তিনি জানান প্রায় ঘণ্টা দলের চেয়ারপারসনের কথা বলেন মির্জা ফখরুল। রাত সাড়ে ৯ টার সময় বাসা থেকে বের হয়ে আসেন তিনি।
দীর্ঘ সাড়ে তিন মাস কারাভোগের পর গত বৃহস্পতিবার বিকেল ৩টা ৩৯ মিনিটে কেরাণীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্ত হন বিএনপির মহাসচিব। তারপর আজ দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি।

নিজস্ব সংবাদদাতা