Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২১:৩৫, ১২ জানুয়ারি ২০২৪
আপডেট: ২৩:২২, ১২ জানুয়ারি ২০২৪
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২১:৩৫, ১২ জানুয়ারি ২০২৪
আপডেট: ২৩:২২, ১২ জানুয়ারি ২০২৪
আরও খবর
জ্বালানি চাহিদা মেটাতে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
সুনীল অর্থনীতির টেকসই উন্নয়নে চলতি বছরেই পদক্ষেপ : প্রধানমন্ত্রী
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
নতুন শ্রম বাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী দুদিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন শনিবার

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২১:৩৫, ১২ জানুয়ারি ২০২৪
আপডেট: ২৩:২২, ১২ জানুয়ারি ২০২৪
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২১:৩৫, ১২ জানুয়ারি ২০২৪
আপডেট: ২৩:২২, ১২ জানুয়ারি ২০২৪
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গোপালগঞ্জে বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ। ছবি : এনটিভি

পঞ্চমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে আগামীকাল শনিবার (১৩ জানুয়ারি) দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন শেখ হাসিনা। এ সময় তিনি শুভেচ্ছা বিনিময় করবেন নিজ নির্বাচনি এলাকার নেতাকর্মীদের সঙ্গে।

টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর সরকারপ্রধান হিসেবে গোপালগঞ্জে এটা শেখ হাসিনার প্রথম সফর। ঢাকা থেকে সড়ক পথে তিনি টুঙ্গিপাড়া যাবেন। এ সফরে তিনি তাঁর নিজ নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। তাঁর এ সফরকে কেন্দ্র করে জেলার সর্বত্র নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।

প্রধানমন্ত্রী আগামীকাল সকাল ১১টার দিকে সড়ক পথে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। পরে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে তিনি শ্রদ্ধা জানাবেন। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এদিন বিকেলে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সভায় উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতারা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

রাতে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে রাত যাপন করবেন এবং পরের দিন রোববার বিকেলে (৩টায়) কোটালীপাড়া উপজেলা পরিষদ ভবনের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সভায় উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

শুভেচ্ছা বিনিময় শেষে ওই দিন আবার সড়ক পথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর নির্বাচনি এলাকায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছাস বইছে। তারা এখন খুশির জোয়ারে ভাসছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ। সড়কের দুই পাশে টানানো হয়েছে রংবেরঙের পতাকা। 

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে আগামীকাল শনিবার গোপালগঞ্জে আসছেন। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার ভোটাররা প্রধানমন্ত্রীকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে টানা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাই প্রধানমন্ত্রী তাদের প্রতি কৃতজ্ঞতা জানবেন। জনগণও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন। 

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসছেন। ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে সর্বোচ্চ ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। তাই তাঁর আগমনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা ও সাধারণ মানুষ খুশিতে উদ্বেলিত। কারণ টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার মানুষের ভোটে তিনি পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এ কারণে এ দুই উপজেলার মানুষের মধ্যে উদ্দীপনা ও উচ্ছ্বাসটা একটু অন্যরকম। 

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মীরা মুখিয়ে রয়েছে প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য। প্রধানমন্ত্রীর নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় পৃথক দুটি মতবিনিময় সভায় তিনি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। নেতাকর্মিরা এখন তাঁর আগমনের প্রহর গুনছেন।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, প্রধানমন্ত্রী শনিবার দুদিনের সফরে গোপালগঞ্জে আসবেন। প্রধানমন্ত্রীর এ সফরকে উৎসবমুখর এবং নিরাপত্তা নিশ্চিত করে সফল করার লক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে সব আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী সফর গোপালগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: প্রধানমন্ত্রী

১ ঘন্টা আগে
জ্বালানি চাহিদা মেটাতে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
২ ঘন্টা আগে
১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
৪ ঘন্টা আগে
সুনীল অর্থনীতির টেকসই উন্নয়নে চলতি বছরেই পদক্ষেপ : প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিস্ফোরণে উড়ে গেছে ফ্লাটের দরজা-জানালা, আহত ৩
  2. ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
  3. নতুন শ্রম বাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী
  4. অবৈধভাবে বালু উত্তোলন, ১১ জনের কারাদণ্ড
  5. প্রয়াত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
  6. দুর্ঘটনায় আহত ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x