Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২১:১০, ৩১ অক্টোবর ২০২৩
আপডেট: ১৪:১৮, ০৪ নভেম্বর ২০২৩
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২১:১০, ৩১ অক্টোবর ২০২৩
আপডেট: ১৪:১৮, ০৪ নভেম্বর ২০২৩
আরও খবর
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা
সংসদে রাষ্ট্রপতির দেওয়া পূর্ণ ভাষণ
রাষ্ট্রপতিকে আমরা দফায় দফায় প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির
বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি
ফ্যাসিবাদমুক্ত গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ৫ নভেম্বর

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২১:১০, ৩১ অক্টোবর ২০২৩
আপডেট: ১৪:১৮, ০৪ নভেম্বর ২০২৩
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২১:১০, ৩১ অক্টোবর ২০২৩
আপডেট: ১৪:১৮, ০৪ নভেম্বর ২০২৩
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (বামে) ও সিইসি কাজী হাবিবুল আউয়াল। ইউএনবিতে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া ছবি

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে আলোচনা করতে ৫ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। বঙ্গভবন থেকে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের সময় চায় ইসি। সিইসির নেতৃত্বাধীন কমিশন ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে ওই সাক্ষাতের জন্য সময় চেয়েছিল। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সভার আয়োজন করবে ইসি। ওই সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হতে পারে। একই সঙ্গে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নির্ধারণ করা হতে পারে। 

পরে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে সিইসি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন। 

সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে এ ধরনের সাক্ষাতের রেওয়াজ রয়েছে। 

গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরাসের তত্ত্বাবধানে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। আগামীকাল বুধবার (১ নভেম্বর) রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, কাল বুধবার থেকে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হচ্ছে। আগামী ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সোমবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানান, নভেম্বর মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। 

নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সার্বিক প্রস্তুতি নিয়ে রাখছে কমিশন। সোমবার আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে ইসি। 

বুধবার ১২টি মন্ত্রণালয়ের সচিব ও কয়েকটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। 

তবে ‘অনিবার্য কারণবশত’ ২ ও ৩ নভেম্বরের ডিসি–এসপিদের প্রশিক্ষণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। আগামী মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠেয় ইউএনওদের প্রশিক্ষণও স্থগিত করা হয়েছে।

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি কাজী হাবিবুল আউয়াল ইসি তফসিল তফসিল ঘোষণা

সংশ্লিষ্ট সংবাদ: মো. সাহাবুদ্দিন

২৫ ডিসেম্বর ২০২৫
বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
৩১ আগস্ট ২০২৫
আহত নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি
১৭ আগস্ট ২০২৫
আদেশ নেই, ছবিও নেই : নীরবেই রাষ্ট্রপতির ছবি সরিয়েছে মিশনগুলো
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সান্তাহারে ট্রেন দুর্ঘটনা : আহত ৬৬, তদন্তে ৪ সদস্যের কমিটি
  2. সান্তাহারে ট্রেনের ৯ বগি লাইনচ্যুত : আহত অর্ধশতাধিক যাত্রী
  3. চার স্তরের নিরাপত্তায় প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ, জামাত সকাল ১০টায়
  4. ঈদের ছুটিতেও চালু থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
  5. টাঙ্গুয়ার হাওরে ঢুকছে পানি, কৃষকের দুশ্চিন্তা
  6. মন্ত্রীদের সংসদবিষয়ক দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x