Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
সঞ্জিব দাস, ফরিদপুর
১৭:৫৫, ১৬ অক্টোবর ২০২৩
আপডেট: ১৮:০০, ১৬ অক্টোবর ২০২৩
সঞ্জিব দাস, ফরিদপুর
১৭:৫৫, ১৬ অক্টোবর ২০২৩
আপডেট: ১৮:০০, ১৬ অক্টোবর ২০২৩
আরও খবর
বিএনপিনেতার ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন যুবক আটক
মুন্সীগঞ্জে শটগান, গুলিসহ নৌডাকাত আটক
দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী আটক
ডাক্তারকে পেটানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আটক
কলাপাড়ায় জাল ভোটের চেষ্টা, আটক ৩

স্কুলছাত্রীকে অপহরণ : তিন যুবক আটক, মাইক্রোবাসে আগুন

সঞ্জিব দাস, ফরিদপুর
১৭:৫৫, ১৬ অক্টোবর ২০২৩
আপডেট: ১৮:০০, ১৬ অক্টোবর ২০২৩
সঞ্জিব দাস, ফরিদপুর
১৭:৫৫, ১৬ অক্টোবর ২০২৩
আপডেট: ১৮:০০, ১৬ অক্টোবর ২০২৩
ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণ করে নিতে আসা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় সহপাঠী ও স্থানীয়রা। ছবি : এনটিভি

ফরিদপুরে এক স্কুলছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নেওয়ার সময় তিন অপহরণকারীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় অপহরকারীদের গাড়ি রোধ করে গণধোলাই দেয় শিক্ষার্থীরা। পরে স্থানীয়রা অপহরণকারীদের আনা মাইক্রোবাসটি জ্বালিয়ে দেয়।

আটক যুবকরা হলেন সদর উপজেলার ইশানগোপালপুর ইউনিয়নের জয়দেবপুর গ্রামের মামুন (৪০) ও শহরের গোয়ালচামট এলাকার আলমগীর (৫২) ও মাইক্রোবাসের চালক সাদ্দাম। 

বিদ্যালয়ের শিক্ষক অমূল্য কুমার জানান, আজ সকালে কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে করে আব্দুল আজিজ ইনস্টিটিউশনের দশম শ্রেণির এক ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় সাহসিকতার সঙ্গে ওই ছাত্রীর সহপাঠী ও স্থানীয়রা স্কুল মাঠের সামনে গাড়িটির গতিরোধ করে ধরে ফেলে। দুজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।এ সময় বিধান নামে এক অপহরণকারী পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ সহপাঠী ও স্থানীয়রা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়।

মিঠু নামে একজন জানান, আজ সকাল সাড়ে ৯টায় সাদা একটি মাইক্রোবাসে করে ওই স্কুলের সামনে থেকে চার অপহরণকারী স্কুলের এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা করে। পথে এক মোটরসাইকেলচালক বিষয়টি টের পেয়ে মাইক্রোবাসের গতিরোধ করে। মাইক্রোবাসে তুলে নেওয়ার সময় ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অপহরণকারীরা পালানোর চেষ্টা করে। এদের মধ্যে তিনজনকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। উত্তেজিত স্কুলের ছাত্রছাত্রীসহ স্থানীয়রা মাইক্রোবাসটিজ্বালিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাস জানান, দশম শ্রেণির ওই ছাত্রী স্কুলে পরীক্ষা দিতে আসার পথে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। 

ওই ছাত্রীর বাবা জানান, ‘আমরা ঘটনা শুনে স্কুলে এসে আমার মেয়ের কাছে সব ঘটনা শুনি। পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান ও থানার কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে আমরা একটি মামলা করব। এটি প্রেমঘটিত কোনো বিষয় নয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ‘একটি মাইক্রোবাস নিয়ে কয়েকজন অপহরণকারী ওই স্কুলের এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। সহপাঠীদের বাধার মুখে তারা ব্যর্থ হয়। সেই সময় দুইজনকে আটক করে গণধোলাই দেয় শিক্ষার্থীরা। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্বৃত্তদের ব্যবহৃত মাইক্রোবাসটি পুড়িয়েছে শিক্ষার্থীরা। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা তদন্ত চলছে। এর সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে বলেও তিনি জানান।

আটক অপহরণ স্কুলছাত্রী
১১ ফেব্রুয়ারি ২০২৬
২ লাখ টাকাসহ জামায়াতের ভোটকেন্দ্র সমন্বয়ক আটক
১১ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাড়ে ১০ লাখ টাকা ও মাইক্রোবাসসহ আটক ৩
০৬ ফেব্রুয়ারি ২০২৬
কম্বল বিতরণ করে ভোট চাওয়ার অভিযোগে আটক ৫
০৫ ফেব্রুয়ারি ২০২৬
গাঁজাসহ ছাত্রদলের আহ্বায়ক আটক
০৫ ফেব্রুয়ারি ২০২৬
অস্ত্র-গোলাবারুদসহ লক্ষ্মীপুরে দুই যুবক আটক 
০৪ ফেব্রুয়ারি ২০২৬
৮ সহযোগীসহ সন্ত্রাসী শহিদ প্যাদা আটক, অস্ত্র উদ্ধার
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের অবৈধ ৬ সিলসহ যুবক আটক
০১ ফেব্রুয়ারি ২০২৬
মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক ১
০১ ফেব্রুয়ারি ২০২৬
তফসিল ঘোষণার পর থেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক ১৭৭৪
৩১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় দুই মণ গাঁজাসহ আটক ৩
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রথমবার রাজধানী থেকে প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ
  2. দিনকালের সম্পাদক ও প্রকাশক হলেন আতিকুর রহমান রুমন
  3. আশাবাদের সঙ্গে বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন : প্রধান উপদেষ্টা
  4. প্রধান উপদেষ্টার সম্পূর্ণ বিদায়ী ভাষণ
  5. ১৩০টি নতুন আইনসহ ৬০০ নির্বাহী আদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার
  6. ১৮ মাস পর এখন আমার যাওয়ার পালা : প্রধান উপদেষ্টা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x