ঢাকার বাতাসের মান আজও ‘মধ্যম’
ঢাকার বাতাসের মান আজ ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার বায়ুর গুণমান সূচক একিউআই স্কোর ছিল ৯৬। আজ ঢাকা বিশ্বব্যাপী সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় ১৩তম স্থানে রয়েছে।
ইরাকের বাগদাদ, ইন্দোনেশিয়ার জাকার্তা ও মালয়েশিয়ার কুচিং যথাক্রমে ২১৭, ১৫৪ ও ১৫৩ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।
একিউআই স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে হলে তা ‘মধ্যম’, আর ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে তা ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১ এর বেশি স্কোরকে ‘বিপজ্জনক’ বলে মনে করা হয়। যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই পাঁচটি মানদণ্ডের ওপর ভিত্তি করে দূষণকারী পার্টিকুলেট ম্যাটার (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যায় জর্জরিত। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে উন্নত হয়। বায়ুদূষণ ক্রমাগতভাবে বিশ্বব্যাপী মৃত্যু ও অক্ষমতার জন্য শীর্ষ ঝুঁকির কারণগুলোর মধ্যে স্থান করে নিয়েছে৷
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণের ফলে মৃত্যুহার বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)