Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
এম. আর. মুর্তজা, মাদারীপুর
২১:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২১:৪৬, ১১ সেপ্টেম্বর ২০২৩
এম. আর. মুর্তজা, মাদারীপুর
২১:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২১:৪৬, ১১ সেপ্টেম্বর ২০২৩
আরও খবর
৪২০ আ.লীগ নেতাকর্মীর নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ১৮
মানি লন্ডারিং মামলায় রিমান্ড শেষে কারাগারে হরিদাস
ভিসার আশ্বাসে অর্থ আত্মসাৎ, চার আসামি রিমান্ডে
চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্যগ্রহণ

আদালত অবমানার অভিযোগে জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা

এম. আর. মুর্তজা, মাদারীপুর
২১:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২১:৪৬, ১১ সেপ্টেম্বর ২০২৩
এম. আর. মুর্তজা, মাদারীপুর
২১:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২১:৪৬, ১১ সেপ্টেম্বর ২০২৩
মাদারীপুর জেলা জজ আদালত। ছবি : এনটিভি

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের বিরুদ্ধে আদালত অবমানার অভিযোগে মামলা হয়েছে। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলা বাদী পক্ষের আইনজীবী প্রদীপ চন্দ্র সরকার।

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আপিল ট্রাইব্যুনালে এই মামলা করেন শহরের ১নং শকুনী এলাকার খালেদা ইয়াসমিন নামে এক নারী। 

মামলার বিবরণে জানা যায়, মামলার বাদীর ১০ শতাংশ জমি অর্পিত সম্পত্তির ‘ক’ তফসিলভুক্ত হয়ে গেজেট প্রকাশ হয়। এই সম্পত্তি অবমুক্তির জন্য অর্পিত প্রত্যর্পণ আপিল ট্রাইবুনালে খালেদা ইয়াসমিন বাদী হয়ে মামলা করেন। মামলায় গত ২০২১ সালের ৩০ জানুয়ারি বাদীর অনুকূলে রায় হয়। পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে আপিল করা হয়। চলতি বছরের ১৭ মে আপিল না-মঞ্জুর করে আগের আদেশ বহাল রাখেন এবং আদেশ বাস্তবায়নের জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেন। এ ছাড়া জেলা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইবুনাল থেকে চলতি বছরের ১৩ জুন ৫৪ নং স্মারকে রায় ডিক্রি বাস্তবায়নের জন্য রায়ের অনুলিপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসক ট্রাইবুনালের রায় ও ডিক্রি মোতাবেক জমি অর্পিত তালিকা থেকে অবমুক্তির কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।  পরে বাদীর পক্ষ থেকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। এর পরও তিনি কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি।

মামলা এজাহারে আরও উল্লেখ করা হয়, ট্রাইবুনালের ডিক্রি বাস্তবায়ন না করা সুস্পষ্টভাবে আইনের লঙ্ঘন এবং আদালত অবমাননা আইন ২০১৩-এর ২ ধারার ৬ ও ৯ নং উপধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।

বাদীপক্ষের আইনজীবী প্রদীপ চন্দ্র সরকার বলেন, ‘আমার মক্কেল অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইবুনালে একটি মামলা করেন। মামলায় আমার বাদী ডিক্রিপ্রাপ্ত হন। এরপর ডিক্রি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ডিক্রি বাস্তবায়নের জন্য লিগ্যাল নোটিশ দেওয়া হলেও তিনি তার কোনো জবাব দেননি। তাই তাঁর বিরুদ্ধে গত ৩১ আগস্ট আদালত অবমামনার অভিযোগে মামলা করা হয়েছে। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইবুনাল ও যুগ্ম জেলা জজ-১ আদালতের বিচারক কোহিনুর আরজুমান জেলা প্রশাসকের বিরুদ্ধে সমন জারি করেন।’

এই আইনজীবী জানান, জেলা প্রশাসকের বিরুদ্ধে ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে আরও একাধিক মামলা হয়েছে। 

তবে এ বিষয়ে জানতে জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নম্বরে ফোন দিলে তিনি রিসিভ করেননি। পরে খুদে বার্তা পাঠালেও তার জবাব দেননি।

মামলা আদালত অবমাননা জেলা প্রশাসক
২৩ মে ২০২৬
গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামীসহ চারজনকে আসামি করে মামলা
২২ মে ২০২৬
চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় মামলা
১৭ মে ২০২৬
ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
১০ মে ২০২৬
১০ মামলায় আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই
১০ মে ২০২৬
দুই হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন
০৭ মে ২০২৬
১২৬ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
০৫ মে ২০২৬
মিথ্যা মামলায় সাক্ষ্য দেওয়ায় চারজনকে ১০ বছর কারাদণ্ড
২৩ এপ্রিল ২০২৬
‘গোয়েন্দারা জানিয়েছে আমার ভাতিজাকে হত্যা করেছে জিয়াউল’
১৪ এপ্রিল ২০২৬
প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা
১৩ এপ্রিল ২০২৬
মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. মানি লন্ডারিং মামলায় রিমান্ড শেষে কারাগারে হরিদাস
  3. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী দুই ভাই নিহত
  4. চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান
  5. আবু সাঈদ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুলিশসহ ৪ আসামির খালাস চেয়ে আপিল
  6. নারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জীবন দিলেন প্রধান শিক্ষক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x