দেশে ফিরেছেন ওবায়দুল কাদের
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেন। ছবি : ইউএনবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরে এসেছেন। শুক্রবার (১১ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তিনি ঢাকায় পৌঁছেন।
গত ৯ আগস্ট সকালে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।
সেতু বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বলেন, ‘মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ওবায়দুল কাদের ঢাকায় ফিরেছেন।’

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)