Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১০:২০, ৩১ জুলাই ২০২৩
আপডেট: ১২:০৮, ৩১ জুলাই ২০২৩
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১০:২০, ৩১ জুলাই ২০২৩
আপডেট: ১২:০৮, ৩১ জুলাই ২০২৩
আরও খবর
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ১০০৩
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫২
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৭
ডেঙ্গুতে নারী পুলিশ সদস্যের মৃত্যু

ডেঙ্গুতে কাতর রাজধানীর হাসপাতালে শয্যা সংকট

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১০:২০, ৩১ জুলাই ২০২৩
আপডেট: ১২:০৮, ৩১ জুলাই ২০২৩
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১০:২০, ৩১ জুলাই ২০২৩
আপডেট: ১২:০৮, ৩১ জুলাই ২০২৩
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার (২৮ জুলাই) ডেঙ্গু পরিস্থিতির চিত্র। ছবি : ফোকাস বাংলা

ফুটপাতে বসে পুরোনো কাপড় সেলাই করে দুমুঠো ভাতের যোগান আসে রাজধানীর সায়েদাবাদের রাবেয়া বেগমের। ‘নুন আনতে পান্তা ফুরোয়’জীবনে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’হয়ে এসেছে ডেঙ্গু জ্বর।

দুই ছেলে রাব্বী ও হাসান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে ভর্তি করেন মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সুস্থ হয়ে গেছে বলে তাদের হাসপাতাল ছাড়ার ছাড়পত্র দেন চিকিৎসক। বাসায় নেওয়ার পর আবার জ্বর আসে দুই ছেলের। ফের নিয়ে আসেন মুগদা হাসপাতালে। এবার ঠাঁই হয় হাসপাতালের মেঝেতে। সেখানেও দুই ছেলের জন্য দুই বেড পাননি। হাসপাতালের মেঝেতে এক বিছানায় দুই ছেলেসহ তিনি কোনো রকমে পার করছেন দিন-রাত।

রাবেয়া বেগম জানান, হাসপাতাল থেকে বাসায় নেওয়ার পর আবার জ্বর আসে। একই সঙ্গে সারা শরীরে ব্যথায় কাতরাতে থাকে ছেলেরা। রাব্বীর বয়স চার বছর তিন মাস এবং হাসানের বয়স ১৯ মাস। দুই ছেলেকে নিয়ে আবার হাসপাতালে এসে মেঝেতে এক বেডে নিয়ে ভোগান্তির অন্ত নেই তার।

ক্ষুব্ধ রাবেয়া বলেন, দুই ছেলের জন্য আলাদা বেড চেয়েছি বার বার। এক বেডে তিনজন কীভাবে থাকা সম্ভব? ওয়ার্ড বয়রা খুব খারাপ ব্যবহার করেছে। বলছে এক বেডে থাকতে পারলে থাকেন না হলে চলে যান। তাই বাধ্য হয়ে এক বেডে দুই ছেলে নিয়ে তিনজনে মিলে থাকছি।

একই সঙ্গে চিকিৎসা নিয়ে অভিযোগ করে রাবেয়া বলেন, ‘চিকিৎসকের কথায় একবার বাড়ি ফিরলেও আবার আসতে বাধ্য হয়েছি। দুই ছেলের জ্বর সারছে না। সঙ্গে সারা শরীরে ব্যথা। ছেলেরা বসতেও পারছে না। ডাক্তরা ও নার্সরা বলছেন, সারবে কিন্তু ছেলেদের কষ্ট তো সইতে পারছি না।’          

হাসপাতাল থেকে সুস্থতার ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেও আবার আসতে হচ্ছে হাসপাতালে। রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে এমন আরও কয়েকটি ঘটনা জানা গেছে। কেউ বলছেন তড়িঘড়ি করে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে।

এমন অভিযোগ করেন জুরাইন থেকে ২১ মাস বয়সী ছেলেকে নিয়ে আসা রিনা আকতার। ছেলে রায়হানের ডেঙ্গু পরীক্ষার রেজাল্ট পজেটিভ হলে মুগদা হাসপাতালে ভর্তি করেন ১৬ জুলাই। ২১ চিকিৎসা শেষে বাড়ি ফিরেও নানা সমস্যা হচ্ছিল। অবস্থার অবনতি হলে ২৫ জুলাই আবার হাসপাতালে এলে চিকিৎসকেরা ভর্তি করতে পরামর্শ দেন। তারও ঠাঁই হয়েছে মেঝেতে।

ছোট্ট শিশুটিকে কাতরাতে দেখা যায়। নানাভাবে তার সমস্যার কথা বোঝানোর চেষ্টা করছে অবুঝ শিশুটি। রিনা আকতার জানালেন, ব্যথায় হাত নাড়াতে পারছে না রায়হান। তাই কান্নাকাটি ও চিৎকার করছে।

এ বিষয়ে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক নিয়াতুজ্জামান জানান, কমপ্লিকেটেড রোগী বা যারা এর আগেও আক্রান্ত হয়েছে এবং অন‌্য রোগে আক্রান্ত যেমন উচ্চ রক্তচাপ, লিভার, কিডনি, ক্যানসার তাদের ক্ষেত্রে জটিলতা একটু বেশি।

নিয়াতুজ্জামান বলেন, করোনার ক্ষেত্রে যেমন সুস্থ হওয়ার পরবর্তী সময়ের জটিলতা ছিল, এবার ডেঙ্গুর ক্ষেত্রেও কিছুটা দেখা গেছে। ডেঙ্গুতে শতভাগ সেরে ওঠা যায়। কিন্তু যারা দ্বিতীয় বা তৃতীয়বার আক্রান্ত হচ্ছেন, তাদের স্বাভাবিক সুস্থতা ফিরে আসতে কিছুটা দেরি হয়। এ কারণে এবার আমরা এরকম কিছু কিছু জটিলতা দেখতে পাচ্ছি।

এ প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী বলেন, ডেঙ্গুর মতো রোগের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসক ও রোগী দুই পক্ষেরই দায় রয়েছে। চিকিৎসা শেষে রোগীকে কী কী করতে হবে তাও চিকিৎসকদের রোগী বা স্বজনদের বলে দিতে হবে। ডেঙ্গুর আক্রান্তদের প্রধান শর্ত হচ্ছে শরীরে তরল পদার্থের ভারসাম্য রক্ষা করতে হবে। রোগী যদি বাড়ি ফিরে তা না মানে তাহলে রোগীর অবস্থা আবারও খারাপ হবে। রোগীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।

ডা. লেনিন চৌধুরী আরও বলেন, কিছু রোগী মনে করেন ডাক্তারেরা ম্যাজিকের মতো তাদের ভালো করে দেবেন। এটি হয় না। রোগীকে চিকিৎসক তিনটি নির্দেশিকা দেবেন। একটি হলো জীবনযাপন পদ্ধতি, একটি খাবার ও আরেকটি হলো ওষুধ। রোগীদের অধিকাংশই মনে করে চিকিৎসা কেবল মাত্র ওষুধ দিয়েই করা হয়। মূলত ওষুধ তিনটি স্তম্ভের একটি। বাকিগুলো রোগী মেনে না চলার কারণে বারবার হাসপাতালে আসতে হয়।

১৫ মাস বয়সী দুই জমজ আরমান ও আরাফ। দুজনেই আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে। মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের এক বেডে চলছে এ দুই জমজের চিকিৎসা। তাদের মা আরিফা জানান, দুই শিশুকে নিয়ে টালমাটাল অবস্থা তাদের। সাত দিন আগে ডেঙ্গু টেস্ট করে দুজনেরই রেজাল্ট পজেটিভ আসে। হাসপাতালে বেড না পাওয়ায় প্রথম তিন দিন খিলগাঁওয়ের তিল্পাপাড়ার বাড়িতে রেখেই চিকিৎসা চালান। কিন্তু অবস্থার অবনতি হলে মুগদা হাসপাতালে ভর্তি করান। প্রথম দিকে বেড পাওয়া নিয়ে ঝামেলা হলেও পরবর্তীতে এক বেডেই চলছে দুই ছেলের চিকিৎসা।

চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ না থাকলেও তিনি জানান, এক বিছানায় দুই শিশুকে নিয়ে টালমাটাল অবস্থা তার।

রাজধানীর সরকারি-বেসরকারি সব হাসপাতালের সাধারণ সমস্যা শয্যা সংকট। মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী আলামিন পরীক্ষার রেজাল্ট পেয়েছেন ২৪ জুলাই। বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে বেড পাননি। কমিউনিটি হাসপাতালে সিরিয়াল দিয়ে বেড পান ২৬ জুলাই। এর মধ্যে বাসায় থেকে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হয় চরম। প্লাটিলেট নেমে আসে ৩ হাজারে।

আলামিন বলেন, শারীরিক কষ্ট অসহ্য। পেট ফুলে থাকছে আর ব্যথা করছে। ভেতরে খুব অস্বস্তি হচ্ছে হচ্ছে। এটা বোঝানোর মতো নয়।

হাসপাতাল কর্তৃপক্ষ, রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে একটি সাধারণ সমস‌্যা পাওয়া গেছে তা হলো- স্থান সংকুলান। স্বল্প আয়ের মানুষের ভরসাস্থল সরকারি হাসপাতাল। তবে অধিকাংশ রোগীই বেড পাচ্ছেন না। কোনো রকমে মেঝেতে থেকেই চিকিৎসা নিচ্ছেন ভুক্তভোগীরা। দুই-তিন দিন পর কেউ হয়তো বেড পাচ্ছে। তবে বেসরকারি হাসপাতালের চিত্র ভিন্ন। সিরিয়াল দিয়ে যেতে হচ্ছে। তারপর সেই অনুযায়ী বেড পেলে হাসপাতালে আসা।

ঢাকা কমিউনিটি ক্লিনিকের সিনিয়র স্টাফ নার্স রেজাউল করিম  বলেন, প্রতিদিন ডেঙ্গু রোগীদের বেডের জন্য সিরিয়াল লম্বা হচ্ছে। সেই অনুযায়ী কেউ একদিন কেউ দুই পরেও বেড পায়। 

রাজধানীর সবচেয়ে বেশি রোগী ভর্তি মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে সেখানেও শয্যা সংকট প্রকট।

হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান এ প্রসঙ্গে বলেন, এখানে চারটি ওয়ার্ড ডেঙ্গুর জন্য ডেডিকেটেড। এ ছাড়া বেশ কিছু চিকিৎসক ও নার্স আছেন যারা ডেঙ্গুর জন্যই ডেডিকেটেড। আর সব চিকিৎসকই, যাদের অধিদপ্তর থেকে পদায়িত করা হয়েছে এবং হাসপাতালের নিজস্ব চিকিৎসক ও নার্সরা বাইরোটেশনে ডেঙ্গু ওয়ার্ডে কাজ করছেন। এ ছাড়া মিড লেভেলের ডাক্তাররা প্রতিটি ওয়ার্ডে সার্বক্ষণিক সেবা দিচ্ছেন। প্যাথলজি বিভাগের একটি শাখায় শুধু ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। রক্ত সংগ্রহ ও রিপোর্টের জন্য দুই শিফটে কাজ করছে লোকজন। এ ছাড়া ডেঙ্গুর জন্য নন ডেডিকেটেড বুথেও নির্দিষ্ট সময়ে ডেঙ্গু রোগীদের সেবা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের (৩০ জুলাই) ব্রিফিংয়ে বলা হয়েছে, জুন মাসের তুলনায় জুলাই মাসে দেশে ৭ গুণেরও বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন জানান, জুন মাসে সর্বমোট ডেঙ্গু রোগী ছিল ৫ হাজার ৫৬ জন। ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৪২৯ জন। এ বছরের ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। পুরুষ ডেঙ্গু রোগী ৬৪ শতাংশ, আর নারী ৩৬ শতাংশ।

চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ১৩৮ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ২৮ হাজার ৩২ জন এবং ঢাকার বাইরের ২১ হাজার ১০৬ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪৭ জনের। এর মধ্যে ঢাকার ভেতরের ১৯২ জন ও ঢাকার বাইরের ৫৫ জন।

ডেঙ্গু

সংশ্লিষ্ট সংবাদ: ডেঙ্গু

২৬ নভেম্বর ২০২৬
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ১০০৩
২৫ নভেম্বর ২০২৬
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫২
২৪ নভেম্বর ২০২৬
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাবেক যুবলীগনেত্রীর সঙ্গে কী কথা বলে ফেঁসে গেলেন ওসি
  2. কুমিল্লা মেডিকেলে ইসিজি-ইকোতে ঘুষ, ওষুধের হিসাবেও ব্যাপক গরমিল
  3. যেসব এলাকায় শুক্রবার ৫ ঘণ্টা ও শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  4. কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপিনেতা বহিষ্কার
  5. সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, মানতে হবে যেসব শর্ত
  6. অন্যের পরিচয়ে বিজিবিতে ৩৮ বছর চাকরি : সাবেক সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x