Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৯:০০, ২৯ জুলাই ২০২৩
আপডেট: ১৯:০৬, ২৯ জুলাই ২০২৩
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৯:০০, ২৯ জুলাই ২০২৩
আপডেট: ১৯:০৬, ২৯ জুলাই ২০২৩
আরও খবর
রিয়াদের বিমানবন্দরে হামলা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
আওয়ামী লীগের অভিযোগের সত্যতা পায়নি আইপিইউ : স্পিকার
নারায়ণগঞ্জে পৃথক তিন বিস্ফোরণে দগ্ধ ৬, আহত ৬
বিএনপির নেতাকর্মীরা প্রহরীর মতো পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন : রিজভী
বিমানবন্দরে বিস্ফোরণ : রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান

পাবনায় পৌর বিএনপির কার্যালয়ে হামলা, আহত ১৫

এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৯:০০, ২৯ জুলাই ২০২৩
আপডেট: ১৯:০৬, ২৯ জুলাই ২০২৩
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৯:০০, ২৯ জুলাই ২০২৩
আপডেট: ১৯:০৬, ২৯ জুলাই ২০২৩
পাবনার সাঁথিয়ায় পৌর বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের হামলায় সদস্য সচিবসহ ১৫ জন আহত হয়েছে। ছবি : এনটিভিে

পাবনার সাঁথিয়ায় পৌর বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের হামলায় পৌর বিএনপির সদস্য সচিবসহ ১৫ জন আহত হয়েছে। আজ শনিবার (২৯ জুলাই) সকাল ১০টায় এ হামলার ঘটনা ঘটে।

বিএনপির নেতাকর্মীরা জানায়, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান ও পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুর নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও বেদম মারপিটে পৌর বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের সাঁথিয়া উপজেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ সময় পৌর বিএনপির কার্যালয় পাশাপাশি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেন বিএনপির নেতারা।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সদস্য সচিবের ভাই মিরাজুল ইসলাম জানান, আজ সকাল ১০টার দিকে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে বসেছিলেন সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুর নেতৃত্বে তাদের ক্যাডার বাহিনী ও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

এ সময় পৌর বিএনপির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম মল্লিকসহ অন্তত ১৫ জন আহত হয়। এ সময় লুটপাট করা হয় বিএনপিনেতা মতিনের দোকান ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদুলের মল্লিক ফার্মেসিতে। দোকানপাট ভাঙচুর ও লুটপাটের মহোৎসব করে তারা। অন্য আহতরা হলেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রহম আলী, সাবেক ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদুল ইসলাম ৬নং ওয়ার্ড বিএনপিনেতা মতিন, তাঁর ছেলে খোকন ও শ্রমিকনেতা নজরুল ব্যাপারী প্রমুখ। 

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিবেশ এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

বিএনপি আওয়ামী লীগ হামলা আহত

সংশ্লিষ্ট সংবাদ: বিএনপি

১০ অক্টোবর ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
০৭ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : রাশেদ খাঁন
০৭ অক্টোবর ২০২৬
আগ্রাসী শক্তির কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপির নেতাকর্মীরা প্রহরীর মতো পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন : রিজভী
  2. চণ্ডীপাঠে দেবীর শুভ আবাহন : মহালয়ার আবহে দুর্গোৎসবের প্রহর গুনছে মানিকগঞ্জ
  3. বিমানবন্দরে বিস্ফোরণ : রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান
  4. তৌফিক ইমরোজ খালিদী শায়িত হলেন বুদ্ধিজীবী কবরস্থানে
  5. সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল
  6. বাঁশ কাটতে গিয়ে ভীমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আইসিইউতে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x