Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
২৩:০০, ২৭ জুলাই ২০২৩
আপডেট: ২৩:২০, ২৭ জুলাই ২০২৩
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
২৩:০০, ২৭ জুলাই ২০২৩
আপডেট: ২৩:২০, ২৭ জুলাই ২০২৩
আরও খবর
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকা দেবে অস্ট্রেলিয়া, চুক্তি স্বাক্ষর
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা ফিনল্যান্ডের

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে ইইউ : গিলমোর

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
২৩:০০, ২৭ জুলাই ২০২৩
আপডেট: ২৩:২০, ২৭ জুলাই ২০২৩
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
২৩:০০, ২৭ জুলাই ২০২৩
আপডেট: ২৩:২০, ২৭ জুলাই ২০২৩
ইমন গিলমোর। ফাইল ছবি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান চায়। রোহিঙ্গাদের প্রত্যাবাশন হতে হবে মর্যাদাপূর্ণ এবং নিরাপদ। রোহিঙ্গা সংকট আসলেই একটি জটিল সমস্যা। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার পরিবেশ সৃষ্টি করতে মিয়ানমারের উপর চাপ রেখে আসছে ইউরোপীয় ইউনিয়ন। একই সাথে রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানভুক্ত দেশসমূহ ছাড়াও প্রভাবশালী দেশ সমুহের সাথে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ইমন গিলমোর এসব কথা বলেন। 

গিলমোর জানান, ইতোমধ্যে মিয়ানমারে সামরিক জান্তার উপর কয়েক দফা নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অর্থনৈতিক নিষেধাজ্ঞাও রয়েছে। মিয়ানমারে গনতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমার সামরিক জান্তার চাপ দিয়ে আসছে। 

ইমন গিলমোর জানান, দীর্ঘ ছয় বছর ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গা বোঝা বাংলাদেশ বহন করে আসছে এবং বাংলাদেশের মানুষ মানবিক সহায়তা দিয়ে আসছে। এজন্য বাংলাদেশ ধন্যবাদ পাওয়ার যোগ্য। গত ছয় বছর ধরে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের মাধ্যমে রোহিঙ্গাদের সহায়তা দিয়ে আসছে। রোহিঙ্গাদের শিক্ষা এবং দক্ষতা উন্নয়নসহ তাদের সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন সহায়তা অব্যাহত রাখবে। 

গিলমোর আরও জানান, তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। রোহিঙ্গারা তাকে বলেছে, ক্যাম্পে খাদ্য ও শিক্ষাসহ নানা চ্যালেঞ্জের মুখে আছে। এ সংকটের মধ্যেও ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গাদের পাশে থাকবে। 

এর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোরসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল সকালে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছার পর সরাসরি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তার নেতৃত্বে ইইউ প্রতিনিধি দলটির গাড়ি বহর উখিয়ার কুতুপালং ৪নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়। গিলমোর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে ওই ক্যাম্পে ইউএনএইচসিআর পরিচালিত রোহিঙ্গাদের রেজিষ্ট্রেশন কার্যক্রম, ইউনিসেফ পরিচালিত রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করে।

ইমোন গিলমোরসহ ইইউয়ের প্রতিনিধিরা ইউএনএইচসিআরের কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সবশেষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম পরিচালিত রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শনের পর দুপুরে কক্সবাজার শহরের উদ্দেশে রওনা দেয় ইইউর এই প্রতিনিধি দল।

রোহিঙ্গা ইমন গিলমোর

সংশ্লিষ্ট সংবাদ: রোহিঙ্গা

৩১ মে ২০২৬
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা ফিনল্যান্ডের
১৭ এপ্রিল ২০২৬
রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রাণঘাতী বছর ২০২৫ : ইউএনএইচসিআর
০১ ফেব্রুয়ারি ২০২৬
রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি নরওয়ের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশের ১২ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা
  2. তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপরে, পানি ঢুকছে নিচু এলাকায়
  3. যমুনার তীরে নতুন ২ নদী বন্দর ঘোষণা করল সরকার
  4. শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ
  5. ভারি বৃষ্টি কতদিন থাকবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. নৌকা ও ভেলায় করে সাজেক ছাড়লেন দেড় শতাধিক পর্যটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x