Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৮:৩৫, ২০ জুলাই ২০২৩
আপডেট: ০৮:৩৮, ২০ জুলাই ২০২৩
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৮:৩৫, ২০ জুলাই ২০২৩
আপডেট: ০৮:৩৮, ২০ জুলাই ২০২৩
আরও খবর
মাগুরায় বিএনপির দুইপক্ষের সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলা
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে : রিজভী
হিমঘরে নাসিমা খানের মরদেহ, ছেলে দেশে ফিরলে বৃহস্পতিবার দাফন
ওমরাহ পালনে গিয়ে হামলায় নিহত নাসরুল্লাহ, বাবাকে হারিয়ে দিশেহারা তিন সন্তান

রাজধানীতে বিএনপির শোক সমাবেশ আজ  

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৮:৩৫, ২০ জুলাই ২০২৩
আপডেট: ০৮:৩৮, ২০ জুলাই ২০২৩
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৮:৩৫, ২০ জুলাই ২০২৩
আপডেট: ০৮:৩৮, ২০ জুলাই ২০২৩
বিএনপির লোগো

লক্ষ্মীপুরে কৃষকদলের নেতাকে হত্যা এবং দেশের বিভিন্ন স্থানে দল ও জোটের শরিকদের পদযাত্রা কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাজধানীতে শোক সমাবেশ করবে বিএনপি। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উত্তরার আব্দুল্লাহপুর থেকে রাজধানীর যাত্রাবাড়ী অভিমুখে দলের দ্বিতীয় দিনের পদযাত্রা শেষে বুধবার (১৯ জুলাই) বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কর্মসূচি ঘোষণা করেন।

এক দফা আন্দোলনের অংশ হিসেবে প্রখর রোদে টানা দ্বিতীয় দিনের মতো পদযাত্রা কর্মসূচিতে যোগ দেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। দীর্ঘ পথ হেঁটে যাত্রাবাড়ীতে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে পদযাত্রা কর্মসূচি শেষ করে দলটি। অন্যান্য সব মহানগর ও জেলা শহরেও অনুরূপ কর্মসূচি পালন করে দলের নেতাকর্মীরা।

বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গণফোরাম অ্যান্ড পিপলস পার্টি, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ, গণতান্ত্রিক বাম ঐক্য, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট ও সাধারণ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সদস্যরা টানা দ্বিতীয় দিনের মতো বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করে।

যাত্রাবাড়ীর জনসভায় মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি আগামী নির্বাচনে যাবে না। যারা এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবেন, তাদেরকে আওয়ামী লীগের সহযোগী হিসেবে চিহ্নিত করা হবে। দেশের মাটিতে তাদের বিচার হবে।’  

মির্জা আব্বাস দাবি করেন, বর্তমান সরকারের অধীনে বিশ্বাসযোগ্য নির্বাচন না হওয়ায় শুধু বিএনপি নয়, সারা বিশ্ব বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। 

দেশের বিভিন্ন এলাকায় যারা বিরোধী দলের পদযাত্রা কর্মসূচিতে হামলা চালিয়েছে এবং লক্ষ্মীপুরে কৃষকদলের নেতাকে হত্যা করেছে তাদের একদিন জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।

মির্জা আব্বাস আরও বলেন, ‘গত ১৫ বছরের রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদেরও বিচার করা হবে।’

এর আগে বেলা ১১টা ৫ মিনিটে উত্তরার আব্দুল্লাহপুরে পলওয়েল মার্কেটের সামনে আনুষ্ঠানিকভাবে পদযাত্রার উদ্বোধন করেন মির্জা আব্বাস।

বিএনপি সমাবেশ শোক

সংশ্লিষ্ট সংবাদ: বিএনপি

১০ অক্টোবর ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
০৭ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : রাশেদ খাঁন
০৭ অক্টোবর ২০২৬
আগ্রাসী শক্তির কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  2. উন্মুক্ত হলো সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র
  3. শুক্রবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  4. পায়রা বন্দরে নতুন সেতু, খুলছে সম্ভাবনার দুয়ার
  5. ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী
  6. আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x