জুয়া প্রতিরোধ আইনে দেশের প্রথম মামলা জীবননগর থানায়

দেশে সদ্য কার্যকর হওয়া ‘জুয়া প্রতিরোধ আইন-২০২৬’ এর আওতায় প্রথম মামলা দায়ের হয়েছে চুয়াডাঙ্গার জীবননগর থানায়। শনিবার (৪ জুলাই) দায়ের হওয়া এ মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, নতুন আইনে এটিই দেশের প্রথম মামলা।থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে জীবননগর থানার রাত্রীকালীন টহল...