ফরিদপুরে জাতীয় যুব সংহতির জেলা সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুরে আজ শনিবার জাতীয় যুব সংহতির জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি
ফরিদপুরে জাতীয় যুব সংহতির জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি।
জাতীয় যুব সংহতির জেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন, যুব সংহতির সদস্য সচিব ফকরুল আহসান শাহ্জাদা প্রমুখ। সম্মেলনে জেলার জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে কাজী ফিরোজ রশিদ বলেন, ‘দেশ স্বাধীনের মধ্য দিয়ে আমরা একটি জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও একটি মানচিত্র পেয়েছি। আগামী প্রজন্মকে তা ধরে রাখতে হবে।’

সঞ্জিব দাস, ফরিদপুর