Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২২:০৪, ১১ ডিসেম্বর ২০১৬
আপডেট: ২২:১৮, ১১ ডিসেম্বর ২০১৬
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২২:০৪, ১১ ডিসেম্বর ২০১৬
আপডেট: ২২:১৮, ১১ ডিসেম্বর ২০১৬
আরও খবর
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা ফিনল্যান্ডের
সৌদিতে থাকা ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রাণঘাতী বছর ২০২৫ : ইউএনএইচসিআর
রাজধানীতে মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

আশ্রয়ের খোঁজে চট্টগ্রামে রোহিঙ্গা

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২২:০৪, ১১ ডিসেম্বর ২০১৬
আপডেট: ২২:১৮, ১১ ডিসেম্বর ২০১৬
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২২:০৪, ১১ ডিসেম্বর ২০১৬
আপডেট: ২২:১৮, ১১ ডিসেম্বর ২০১৬
মিয়ানমার থেকে আসা একটি দল আজ রোববার বিকেলে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকায় অবস্থান নেয়। স্থানীয়রা তাদের দেখতে ভিড় জমায়। ছবি : এনটিভি

আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাস্তচ্যুত হয়ে রোহিঙ্গা মুসলিমরা জীবন নিয়ে সাগর পাড়ি দিয়ে বাংলাদেশে আসছে। দালালদের মাধ্যমে এ দেশে ঢুকার পর তারা ছড়িয়ে পড়ছে বিভিন্ন স্থানে।

আজ রোববার বিকেলে ২২ জনের একটি রোহিঙ্গা মুসলিম দল আশ্রয়ের খোঁজে চট্টগ্রাম শহরে এসে উঠে। এদের মধ্যে ১১ জন নারী, আটজন শিশু এবং তিনজন পুরুষ। তারা বন্দরনগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ গেইটে অবস্থান নেয়। তাদের দেখতে স্থানীয় লোকজন ভিড় জমায়।

রোহিঙ্গারা জানায়, তারা নির্যাতনের মুখে মিয়ানমারের রাখাইন সীমান্ত থেকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে এ দেশে এসেছে দালালদের মাধ্যমে। প্রত্যেকে ২০ হাজার টাকা করে দালালদের দিয়েছে। এ দেশে আসার পর কক্সবাজারের উপকূলের কুতুবপালংয়ে তারা কয়েকদিন ছিল। সংঘবদ্ধ একটি চক্রের সহায়তায় তারা চট্টগ্রাম পর্যন্ত এসেছে ।

সেই চক্রটি টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি বাসে তুলে দেয় রোহিঙ্গাদের। তাদের কাছ থেকে জনপ্রতি ২৮০ টাকা করে ভাড়া নেয়। বাসটি তাদের নগরীর সিনেমা প্যালেস এলাকায় নামিয়ে দেয়। পরে তারা আন্দরকিল্লা জামে মসজিদ গেইটের সামনে অবস্থান নেয়।

রোহিঙ্গা নারী মোছাম্মৎ নাছিমা খাতুন এনটিভি অনলাইনকে বলেন, মিয়ানমারের আরাকান রাজ্য থেকে তারা সাগর পাড়ি দিয়ে এ দেশে আসেন। কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ে তাদের আত্মীয়-স্বজন রয়েছে। সেখানে কয়েকদিন থাকার পর দালালের পরামর্শে তাঁরা চট্টগ্রামের পথে যাত্রা করেন।

ওই নারী এ সময় মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের কথা তুলে ধরেন। তিনি জানান, সেখানে রোহিঙ্গা মুসলমান পুরুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। নারীদের নির্যাতন করা হচ্ছে। তাঁরা নির্যাতনের মুখে নৌকা দিয়ে হাতিমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছেন।

রোহিঙ্গা দলের সদস্য হাফেজ মো. কাসেম বলেন, ‘রাখাইনে বয়স্ক লোকদের মেরা ফেলা হচ্ছে। নারীদের নানাভাবে নির্যাতন করছে, জুলুম করছে। আমি দুই বোন ও ভাইয়ের মেয়েসহ ছয়জনকে নিয়ে পালিয়ে এসেছি। প্রথমে কুতুপালং আসি। সেখানে একদিন ছিলাম। পরে দালালরা আমাদের চট্টগ্রামের বাসে তুলে দেয়।’

আনোয়ারা বেগম নামের আরেক নারী জানান, তাঁর স্বামীকে কেটে ফেলা হয়েছে। ছেলেকে আগুনে ফেলে দিয়েছে। মা-বাবা আর শ্বশুর-শাশুড়িকেও মেরে ফেলা হয়েছে। পরে এক ভাইয়ের সহায়তায় তিনি রাখাইন থেকে চলে আসেন।

আজ মাগরিবের পর পুলিশের একটি টহল দল আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকায় গিয়ে রোহিঙ্গাদের দলটিকে দেখে আসে।

এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, রোহিঙ্গারা অবৈধভাবে এ দেশে আসছে। খবর পেলেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রোহিঙ্গা
সর্বাধিক পঠিত
  1. মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার
  2. যুক্তিতর্ক শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
  3. শিশু রামিসা হত্যা মামলা : সোহেল ও স্বপ্নার ফাঁসি চাইল রাষ্ট্রপক্ষ
  4. ডাকসেবা ডিজিটাল যুগে: অনলাইনে ট্র্যাক করা যাবে চিঠি ও পার্সেল
  5. ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
  6. অভিমান ভেঙে ৩৮ বছর পর ফিরলেন স্বামী, আনন্দে ভাসল পরিবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x