Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
০৯:৪০, ১১ ডিসেম্বর ২০১৬
আপডেট: ১৫:১৭, ১১ ডিসেম্বর ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
০৯:৪০, ১১ ডিসেম্বর ২০১৬
আপডেট: ১৫:১৭, ১১ ডিসেম্বর ২০১৬
আরও খবর
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫৮
প্রবাসীর স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা দাবি, গ্রেপ্তার ১
রাজধানীর তিন স্থানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ
রিপন মিয়ার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শালিসের ভিডিও ভাইরাল
বাগেরহাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

নারী নির্যাতন মামলায় কলারোয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
০৯:৪০, ১১ ডিসেম্বর ২০১৬
আপডেট: ১৫:১৭, ১১ ডিসেম্বর ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
০৯:৪০, ১১ ডিসেম্বর ২০১৬
আপডেট: ১৫:১৭, ১১ ডিসেম্বর ২০১৬

নারী নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত ১১টায় চেয়ারম্যান মনিরুলকে তাঁর দুই সহযোগী চৌকিদার ইসলাম ও জয়কে গ্রেপ্তার করা হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, তিনজনকে সাতক্ষীরা সদর থানাহাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ রোববার তাঁদের আদালতে তোলা হবে। এ ছাড়া চেয়ারম্যানের নির্যাতন ও প্ররোচনায় আত্মহত্যাকারী নারী আফরোজা খাতুনের (১৬) লাশের ময়নাতদন্ত একই দিনে সম্পন্ন হবে বলে জানান তিনি।

সোনাবাড়িয়া গ্রামের আফরোজা খাতুনের পরিবারের সদস্যরা জানান, আফরোজা খাতুন নিজ বাড়িতে দর্জির কাজ করতেন। গত শুক্রবার দুপুরে কাজের ফাঁকে বাড়ির পাশে সোনাবাড়িয়ায় হাসানের দোকানে যান মোবাইল ফোনে রিচার্জ করতে। তাঁরা জানান, এ সময় পলাশ নামের এক যুবক আসে হাসানের কাছে তার পাওনা টাকা নিতে। এ সময় পলাশ ও আফরোজাকে একটি ঘরে ঢুকিয়ে দেয় হাসান ও তার বন্ধু হাফিজ। এ সময় বাইরে থেকে দরজা আটকে দেয় তারা। পরে চিৎকার দিয়ে লোক জড়ো করা হয়।

পরিবারের সদস্যরা আরো জানান, বিষয়টি ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামকে টেলিফোনে জানানো হয়। চেয়ারম্যান পলাশ ও আফরোজাকে ধরে আনতে বলেন। হাসান ও হাফিজ দুজনকে বেঁধে নিয়ে যায় ইউনিয়ন পরিষদে।

পরিবারের সদস্যরা আরো জানান, এরপর বিচারের নামে মেয়েটিকে অশ্লীল ভাষায় গালাগাল করেন চেয়ারম্যান মনিরুল। তিনি তাঁর গায়ে হাত তোলেন। বলেন, ‘তুই তো আমার মতো মানুষের সাথে প্রেম করবি। ওর সাথে গেলি কেন?’ আফরোজা চেয়ারম্যানকে জানায়, সে কারো সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত হয়নি। একপর্যায়ে মীমাংসা করে দেওয়ার কথা বলেন চেয়ারম্যান মনিরুল। এ জন্য পলাশের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ আদায় করে তাঁকে নির্দোষ বলে ছেড়ে দেন। আর আফরোজাকে নানাভাবে অপমানিত করে মারধর করে বাড়ি পাঠিয়ে দেন চেয়ারম্যান।

খোঁজ নিয়ে জানা গেছে, আফরোজার চাচা দীন মোহাম্মদ, আবদুল হাকিম ও আবদুর রাজ্জাক আফরোজাকে ফের মারধর করেন। শনিবার সন্ধ্যায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

ওসি জানান, খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। আফরোজার লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। আফরোজার ভাই ইব্রাহীম খলিল কলারোয়া থানায় একটি মামলা করেন। এই মামলায় তিনি চেয়ারম্যান মনিরুল ইসলামকে তাঁর বোনের ওপর নির্যাতনকারী এবং তাঁর আত্মহত্যার প্ররোচনাকারী বলে উল্লেখ করেন। এ মামলায় আরো আসামি করেন হাফিজ, হাসান, চৌকিদার ইসলাম ও জয়কে। ওসি জানান, রাতেই মনিরুলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মনিরুল সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

সর্বাধিক পঠিত
  1. স্ত্রীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা, জামায়াত নেতা কারাগারে
  2. জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা
  3. দেশের জনগণ গণতান্ত্রিক সমাজ চায় : সংস্কৃতি মন্ত্রী
  4. আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x