Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
২১:৩৭, ০৫ ডিসেম্বর ২০১৬
শ. ম সাজু, রাজশাহী
২১:৩৭, ০৫ ডিসেম্বর ২০১৬
আপডেট: ২১:৩৭, ০৫ ডিসেম্বর ২০১৬
আরও খবর
ট্রাফিক আইন না মানায় চার মোটরসাইকেল আরোহীকে ৮৫ হাজার টাকা জরিমানা
ওয়ারড্রবে ছিল ৪ বছরের শিশুর মরদেহ! খুলনায় ট্রিপল মার্ডারে মামলা, মেরি হেফাজতে
বাড়ি ফেরার পথে তরুণকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ভাবি-ভাতিজাকে খুন করে পালাল দেবর
মানিকগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

ওষুধ দিয়ে টমেটো পাকানোর দায়ে ৯ ব্যবসায়ীকে জরিমানা

শ. ম সাজু, রাজশাহী
২১:৩৭, ০৫ ডিসেম্বর ২০১৬
শ. ম সাজু, রাজশাহী
২১:৩৭, ০৫ ডিসেম্বর ২০১৬
আপডেট: ২১:৩৭, ০৫ ডিসেম্বর ২০১৬

রাজশাহীর গোদাগাড়ীতে মেডিসিন দিয়ে টমেটো পাকানোর দায়ে নয়জন ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফল পাকানোর জন্য ব্যবহারযোগ্য নয়, এমন ওষুধ স্প্রে করে টমেটো পাকানোর দায়ে তাদের এ জরিমানা করা হয়।

র‌্যাব ৫-এর চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি ইউনিট এএসপি নূরে আলমের উপস্থিতিতে আজ সোমবার দুপুর ১২টায় গোদাগাড়ী হেলিপ্যাড মাঠে এ অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ফল পাকানোর জন্য ব্যবহারযোগ্য নয় এমন বাজারজাতকারী কোম্পানি ব্লেসিং অ্যাগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গার্ডেন নামক মেডিসিন দিয়ে টমেটো পাকানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় নয়জন ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন। 

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন গোদাগাড়ী উপজেলার সরমংলা গ্রামের সাদিকুল (৩৪), রামনগর গ্রামের মোশাররফ হোসেন (৩২) ও হারুন-অর-রশীদ (৩৪), গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার লাল মিয়া (৬০), শরীয়তপুরের জাজিরা উপজেলার মজিবুর কাজী (৪০), একই উপজেলার আলমগীর সরদার (৩৫), রতন সরদার (৩৮), লিটন (৩৫) ও বেলাল ফকির (৩৪)। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনির হোসেন বলেন, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের মেডিসিন দিয়ে টমেটোসহ অন্যান্য ফল পাকানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ম্যাজিস্ট্রেট বলেন, গোদাগাড়ীতে টমেটো ব্যবসায়ীরা ব্লেসিং অ্যাগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গার্ডেন নামক মেডিসিন দিয়ে ফল পাকানোর কাজ করছে। অথচ মেডিসিনের বোতলের শরীরে স্পষ্টভাবে লেখা রয়েছে ‘ফল পাকানোর জন্য ব্যবহার করা যাবে না’। এরপরও টমেটো ব্যবসায়ীরা এটি ব্যবহার করায় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় তাঁদের জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, কৃষক ও ভোক্তাদের স্বার্থে সবদিক বিবেচনা করে যাতে কেউই ক্ষতির সম্মুখীন না হয়, সেদিক বিবেচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি কৃষক ও টমেটো ব্যবসায়ীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো মেডিসিন দিয়ে ফল না পাকানোর জন্য অনুরোধ করেন।

সর্বাধিক পঠিত
  1. বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত
  2. প্রবাসীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি : আক্তারুজ্জামান বাচ্চু
  3. এনটিভির সম্প্রচার বিভাগের ম্যানেজার তাইফুর রহমান নাদভীর দাফন সম্পন্ন
  4. সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যা বলল আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
  5. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. তিন দিনে ১৮ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ ডিএনসিসির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x