পাবনায় দৃষ্টি প্রতিবন্ধীদের টি-টোয়েন্টি ক্রিকেট
পাবনায় প্রথমবারের মতো দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাজশাহী ব্লাইন্ড ক্রিকেট ক্লাব বনাম পাবনা মানবকল্যাণ ট্রাস্ট ক্রিকেট দলের মধ্যে এ খেলার উদ্বোধন করেন মানবকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবুল হোসেন।
টস জিতে পাবনা দল নির্ধারিত ২০ ওভারে ৩০০ রান করে। পরে রাজশাহী ব্লাইন্ড ক্রিকেট ক্লাব আট উইকেটে ২৯০ রান সংগ্রহ করে। পাবনা মানবকল্যাণ ট্রাস্ট ১০ রানে জয়লাভ করে। দলের পক্ষে ১১৮ রান করেন আব্দুস সবুর।
পাবনায় প্রথমবারের মতো আজ শনিবার সকাল ১০টায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে দৃষ্টি প্রতিবন্ধীদের টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি

এ বি এম ফজলুর রহমান, পাবনা