ফরিদপুরে ২১ জন ফিরে পেলেন দৃষ্টিশক্তি
কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে ২১ জন রোগীর বিনামূল্যে লেন্স সংযোজনসহ ছানি অপারেশন করা হয়েছে। তাদের সবাইকে প্রয়োজনীয় ওষুধ ও কালো চশমা দেওয়া হয়েছে। এতে ২১ জন ফিরে পেয়েছে তাদের হারানো দৃষ্টি শক্তি।
আজ বৃহস্পতিবার ফরিদপুরের সিভিল সার্জন ডা. আরুন কান্তি বিশ্বাস ফরিদপুরে বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালে উপস্থিত থেকে রোগীদের পর্যবেক্ষণ করেন। তিনি এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এর সঙ্গে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। পরিদর্শনের উপস্থিত ছিলেন প্রখ্যাত চক্ষু সার্জন প্রফেসর ডা. রাহাত আনোয়ার চৌধুরী, প্রকল্প সমন্বয়কারী ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ বাবু।
এর আগে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা নিয়েছেন ৫০০ জন রোগী। গত ২৮ ও ২৯ নভেম্বর এই সেবা প্রদান করা হয়। সব পরীক্ষা-নিরীক্ষা করে ৪২৫ জনকে ওষুধ, ১৫০ জনকে চশমা দেওয়া হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর