Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
২১:১০, ০১ ডিসেম্বর ২০১৬
শ. ম সাজু, রাজশাহী
২১:১০, ০১ ডিসেম্বর ২০১৬
আপডেট: ২১:১০, ০১ ডিসেম্বর ২০১৬
আরও খবর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ
অতিরিক্ত ভাড়া আদায় করায় কয়েকটি বাস কোম্পানিকে জরিমানা
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২
টেকনাফে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা

জমি দখলের অভিযোগ রাসিক মেয়রের এপিএসের বিরুদ্ধে

শ. ম সাজু, রাজশাহী
২১:১০, ০১ ডিসেম্বর ২০১৬
শ. ম সাজু, রাজশাহী
২১:১০, ০১ ডিসেম্বর ২০১৬
আপডেট: ২১:১০, ০১ ডিসেম্বর ২০১৬
রাজশাহীতে দোকান ভাঙচুর করে জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। ছবি : এনটিভি

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দায়িত্বপ্রাপ্ত মেয়রের সহকারী একান্ত সচিব (এপিএস) মামুন অর রশিদ ও তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে।

আজ  বৃহস্পতিবার সকালে নগরীর বর্ণালী মোড় এলাকায় একটি মার্কেটের সব দোকান ভাঙচুর করে ওই জায়গাটি দখল করার এ অভিযোগ পাওয়া যায়। জমির মূল্য এক কোটি টাকা হতে পারে।

জমির মালিক মোসলেম উদ্দিন অভিযোগ করেন, তিনি ২০১৫ সালে নগরীর বর্ণালী সিনেমা হলের পেছনে ছয় শতাংশ জমি কিনে স্ত্রী আলেমা বেগমের নামে দলিল করে নেন। স্থানীয় আবদুল মান্নান ও হেনার কাছ থেকে ওই জমি কেনার পর তিনি জমিতে কয়েকটি দোকানঘর নির্মাণ করে মার্কেট করেন। এরপর থেকে তিনি ওই জায়গাটি ভোগ-দখল করে আসছেন। সম্প্রতি ওই সম্পত্তি স্বল্পমূল্যে জোর করে কিনে নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে আবদুল মান্নানের তিন ছেলে মামুন, আমান ও সামান মার্কেটটি দখল করার চেষ্টা করেন। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। মামুন রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল আযিমের এপিএস। 

মোসলেম উদ্দিন অভিযোগ করেন, তাঁর ক্ষমতার জোরেই বুধবার রাতে তাদের বাবার বিক্রি করা সম্পত্তি জোর করে দখল করার জন্য মার্কেটের সব দোকানের তালা ভেঙে ফেলে মালপত্র বাইরে ছুঁড়ে ফেলে দেন তিন ভাই। এরপর বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিক ডেকে দোকানগুলো ভাঙতে শুরু করেন মামুন। এ সময় বাধা দিতে গেলে মামুন তাঁর লোকজন নিয়ে মোসলেম ও তাঁর দুই ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। ভয়ে সেখান থেকে চলে এসে জমির মালিক মোসলেম উদ্দিন নগরীর বোয়ালিয়া মডেল থানায় গিয়ে অভিযোগ করেন। 

জমির মালিকের অভিযোগ, মামুন, আমান ও সামান মিলে তার প্রায় কোটি টাকা মূল্যের জায়গাটি দখল করে নেন। এ সময় সব দোকানের তালা ভেঙে লুটপাট চালানো ও আসবাবপত্র বাইরে ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। 

মোসলেম বলেন, ‘মেয়রের এপিএস মামুন আমাকে এবং আমার দুই ছেলেকে অব্যাহতভাবে হত্যার হুমকি দিয়ে আসছেন। এর আগেও তাদের বিরুদ্ধে এ নিয়ে আমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। কিন্তু তাদের ক্ষমতার জোরে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ওই জমি জামানত রেখে আমার ব্যাংক থেকে ঋণও নেওয়া আছে। খাজনা-খারিজ থেকে সবকিছু আমার স্ত্রীর নামে হালনাগাদ রয়েছে। কিন্তু তারপরও তারা জোর করে শুধু রাজনৈতিক ক্ষমতার জোরে জায়গাটি দখল করে নিয়েছে।’ 

তবে নিজেদের পৈত্রিক সম্পত্তির দখল বুঝে নিয়েছেন বলে দাবি করেন মামুন। তিনি বলেন, ‘এই জায়গাটি কিনে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু আমার বাবা জায়গাটি বিক্রি করেননি। তাঁর কাছ থেকে জোর করে স্বাক্ষর নেওয়া হয়েছে। তাই জমিটি আমরা দখল করেছি।’

জানতে চাইলে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, ‘জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি আদালতের ব্যাপার। আদালত থেকে কোনো নির্দেশনা না এলে আমরা এ নিয়ে কিছুই করতে পারব না।’

সর্বাধিক পঠিত
  1. অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা
  2. সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. সংবাদ প্রকাশের পর টাকা দাবি করা সেই নার্সকে অব্যাহতি
  4. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা অনুষ্ঠিত
  5. মহাসড়কে উল্টো পথে অটোরিকশা, বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের
  6. দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় তিনজনের জামিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x