চট্টগ্রামে পরিবহন ধর্মঘটে যাত্রী দুর্ভোগ
ছবি : এনটিভি
পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, পুলিশের হয়রানি, নির্যাতন বন্ধসহ নয় দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। এতে পরিবহন সংকটে দুর্ভোগে পড়েছেন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত লোকজন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আহ্বানে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারে এ ধর্মঘট পালিত হচ্ছে।
ধর্মঘটে নগরীর জিইসি মোড়সহ কয়েকটি এলাকায় পিকেটিং, মিছিল ও সমাবেশ করেন পরিবহন শ্রমিকরা। এ ছাড়া পরিবহন শ্রমিকরা সকাল থেকে নগরীর অলংকার মোড়, বহদ্দারহাট, শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দেন।
শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা জানান, তাঁরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। নয় দফা দাবি মেনে নেওয়া না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম