সাতক্ষীরায় বাসচাপায় ভ্যানচালক নিহত
সাতক্ষীরায় বাসচাপায় আল মামুন (১৯) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ রোববার সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন।
নিহত আল মামুন সদর উপজেলার বাবুলিয়া গ্রামের আবদুল হামিদের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, ঝাউডাঙ্গা বাজারে নিজের ভ্যান থেকে মালামাল নামানোর কাজ করছিলেন আল মামুন। এ সময় সাতক্ষীরার কে লাইন পরিবহনের একটি বাস আল মামুনকে ( ১৯) চাপা দেয়। এ সময় আহত হন আরো চারজন। সবাইকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকরা ভ্যানচালক আল মামুনকে মৃত ঘোষণা করে।
ওসি ফিরোজ আরো জানান, মামুনের লাশের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা