ভাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার বড় হামিরদী গ্রামে নেহা নামে দুই বছরের এক শিশু বাড়ির পাশে ডোবায় খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। তার বাবার নাম নাজমুল বেপারী। এ ছাড়া দুপুরের দিকে কলাতলা মালীগ্রাম গ্রামে হাশেম হাওলাদারের পাঁচ বছর বয়সের ছেলে মো. হৃদয় হাওলাদার খেলতে গিয়ে পানিতে পড়ে মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুই শিশুকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। পরে তাদের লাশ বাড়িতে নিয়ে গিয়ে দাফন করা হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর