শেষ হলো নড়াইলে তিন দিনব্যাপী ইজতেমা
নড়াইলের মহিষখোলা এলাকার বালুর মাঠে আজ শনিবার অনুষ্ঠিত আঞ্চলিক ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। ছবি : এনটিভি
বিশ্ব শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে নড়াইলে শেষ হলো তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নড়াইল শহরের মহিষখোলা এলাকার প্রায় ১৮ একর এলাকাজুড়ে হাউজিং প্রকল্পের বালুর মাঠে অনুষ্ঠিত ইজতেমায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে নড়াইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক মুসল্লি অংশ নেয়।
গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। ১৭ নভেম্বর থেকে আজ ১৯ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই ইজতেমায় দেশ বরেণ্য আলেমরা ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করেন।

এম মুনীর চৌধুরী, নড়াইল