ফরিদপুরে ইয়াবাসহ আটক ১
ফরিদপুরের মধুখালীতে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তির নাম কাইয়ুম (৩৯)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুরের মধুখালী পৌরসভার গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে কাইয়ুমকে আটক করা হয়। মধুখালী থানা পুলিশ জানিয়েছে এ সময় কাইয়ুমের কাছ থেকে এক হাজার ২০টি ইয়াবা বড়ি আটক করা হয়। কাইয়ুম বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে মধুখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার গোন্দারদিয়া সরকারি প্রাথমিক এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অভিযান চালায়। মধুখালী থানার উপ পরিদর্শক (এস আই) মনিরুজ্জামান, সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফ ও ফরহাদের নেতৃত্বে একদল পুলিশ তাঁকে আটক করে।
পুলিশ জানায়, কাইয়ুমের বিরুদ্ধে বোয়ালমারী থানায় ১৩টি সহ দেশের বিভিন্ন থানার একাধিক মাদক মামলা আছে।

সঞ্জিব দাস, ফরিদপুর