Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
জাহিদুল ইসলাম, হিলি
১১:৫৭, ১৫ নভেম্বর ২০১৬
আপডেট: ১২:৩৫, ১৫ নভেম্বর ২০১৬
জাহিদুল ইসলাম, হিলি
১১:৫৭, ১৫ নভেম্বর ২০১৬
আপডেট: ১২:৩৫, ১৫ নভেম্বর ২০১৬
আরও খবর
ট্রাফিক আইন না মানায় চার মোটরসাইকেল আরোহীকে ৮৫ হাজার টাকা জরিমানা
ওয়ারড্রবে ছিল ৪ বছরের শিশুর মরদেহ! খুলনায় ট্রিপল মার্ডারে মামলা, মেরি হেফাজতে
বাড়ি ফেরার পথে তরুণকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ভাবি-ভাতিজাকে খুন করে পালাল দেবর
মানিকগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

দিনাজপুরে বিজিবি-চোরাচালানি সংঘর্ষ, তিনজন আহত

জাহিদুল ইসলাম, হিলি
১১:৫৭, ১৫ নভেম্বর ২০১৬
আপডেট: ১২:৩৫, ১৫ নভেম্বর ২০১৬
জাহিদুল ইসলাম, হিলি
১১:৫৭, ১৫ নভেম্বর ২০১৬
আপডেট: ১২:৩৫, ১৫ নভেম্বর ২০১৬

দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী বোয়ালদাড় এলাকায় ফেনসিডিল আটক করা নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চোরাচালানিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক চোরাচালানি দুই পায়ে গুলিবিদ্ধ এবং বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। 

গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে পায়ে গুলিবিদ্ধ শাওন হোসেন (৩২) দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি) গ্রামের ঘুটু মিয়ার ছেলে। 

আহত দুই বিজিবি সদস্য হলেন মোস্তাক আহমেদ ও ইউসুফ আলী। তাঁদের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ভারত থেকে ফেনসিডিল পাচার করা হচ্ছে বলে খবর পায় বিজিবি। সেই খবরের ভিত্তিতে বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা বোয়ালদাড় এলাকায় অবস্থান নেন। এ সময় ৩০ -৩৫ জনের একটি দল ফেনসিডিল বহন করে বোয়ালদাড় পোলট্রি খামারের পাশ দিয়ে যাচ্ছিল। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাচালানিরা মারমুখী হয়ে ওঠে। তারা চায়নিজ কুড়াল ও দেশি অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের হামলা করে। 

হামলায় বিজিবি সদস্য মোস্তাক আহমেদ ও ইউসুফ আলী আহত হন। এ সময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে পাঁচটি গুলি ছুড়লে শাওন হোসেন নামের এক চোরাচালানি গুলিবিদ্ধ হন। 

এর পর অন্য চোরাচালানিরা বিভিন্ন দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২১৩ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি রামদা ও দুটি চায়নিজ কুড়াল জব্দ করা হয়।

বাসুদেবপুর ক্যাম্পের নায়েক সুবেদার মাহবুব আলম বলেন, আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে গুলিবিদ্ধ শাওনকে দ্রুত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহত দুই বিজিবির দুই সদস্যকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানায়, গুলিবিদ্ধ শাওনকে সার্জারি বিভাগের ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে এখনো তাঁর পায়ে অস্ত্রোপচার করা হয়নি। বিজিবির পাহারায় তাঁকে হাসপাতালে রাখা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এ এন এম রাশেদুল ইসলাম জানান, শাওনের দুই পায়ে গুলি লেগেছে।

এর মধ্যে বাঁ পায়ে গুলিটি ভেদ হয়ে বেরিয়ে গেছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বিজিবির এক সদস্য মাথায় এবং অপর সদস্য হাতে আঘাত পেয়েছেন।

সর্বাধিক পঠিত
  1. বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত
  2. প্রবাসীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি : আক্তারুজ্জামান বাচ্চু
  3. এনটিভির সম্প্রচার বিভাগের ম্যানেজার তাইফুর রহমান নাদভীর দাফন সম্পন্ন
  4. সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যা বলল আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
  5. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. তিন দিনে ১৮ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ ডিএনসিসির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x