Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সোহেল হাফিজ, বরগুনা
২৩:০৩, ১২ নভেম্বর ২০১৬
সোহেল হাফিজ, বরগুনা
২৩:০৩, ১২ নভেম্বর ২০১৬
আপডেট: ২৩:০৩, ১২ নভেম্বর ২০১৬
আরও খবর
সিঙ্গাপুরে বাংলাদেশ জিমন্যাস্টদের বাজিমাত, ৩ স্বর্ণসহ ৯ পদক জয়
সোমেশ্বরী নদীতে ডুবে গার্মেন্টস কর্মীর মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
নিরাপদ পানির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ
১২ অঞ্চলে হতে পারে ঝড়ের তাণ্ডব, নদীবন্দরে সতর্কতা

নারীদের সহায়তা দিতে বরগুনা পুলিশের ‘জাগরণী’

সোহেল হাফিজ, বরগুনা
২৩:০৩, ১২ নভেম্বর ২০১৬
সোহেল হাফিজ, বরগুনা
২৩:০৩, ১২ নভেম্বর ২০১৬
আপডেট: ২৩:০৩, ১২ নভেম্বর ২০১৬
নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ এবং নারীর নিরাপত্তায় আজ শনিবার বরগুনায় জেলা পুলিশের উদ্যোগে গঠন করা হয়েছে ‘জাগরণী’ নামে ভিন্নধর্মী এক নারী সহায়তা কেন্দ্র। ছবি : এনটিভি

নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ এবং নারীর নিরাপত্তায় বরগুনায় জেলা পুলিশের উদ্যোগে গঠন করা হয়েছে ‘জাগরণী’ নামে ভিন্নধর্মী এক নারী সহায়তা কেন্দ্র। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এ সহায়তা কেন্দ্রের সমন্বয়কারী রয়েছেন একজন নারী উপপরিদর্শক (এসআই)।

আজ শনিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ব্যতিক্রমী এ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন বরগুনার জেলা ও দায়রা জজ মো. হাছানুজ্জামান এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুলফিকার আলী খান। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বরগুনার নারীনেত্রী, আইনজীবী ও গণমাধ্যমকর্মীসহ জেলার সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের শতাধিক ব্যক্তি।

জেলা পুলিশের সময় উপযোগী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বরগুনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান বলেন, প্রতিরোধের চেয়ে প্রতিষেধক শ্রেয়। তা ছাড়া আইনি প্রক্রিয়ার মধ্যে বিশেষ করে মামলা চালু হয়ে যাওয়ার পর স্বামী-স্ত্রীর পুনর্মিলনের সম্ভাবনাটা অনেকটাই হ্রাস পায়। আর সংসার ভেঙে গেলে ক্ষতিগ্রস্ত হয় সন্তান-সন্ততিসহ সবাই। তাই যে কোনো বিবাদের শুরুতেই যদি তা থামিয়ে দেওয়া যায় তবে তা ভুক্তভোগী পরিবারের জন্য অনেক বেশি মঙ্গল বয়ে আনে।

বরগুনা জেলা মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যতিক্রমী এ সহায়তা কেন্দ্র নারীর প্রতি সহিংসতা রোধের পাশাপাশি নারীর নিরাপত্তায় নতুন এক মাত্রার যোগ করবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, বরগুনা জেলা পুলিশের মতো সারা দেশের জেলা পুলিশ এমন উদ্যোগ গ্রহণ করতে পারে। এতে হ্রাস পাবে নারী নির্যাতন। এগিয়ে যাবে বাংলাদেশ।

বরগুনার জেলা ও দায়রা জজ মো. হাছানুজ্জামান বলেন, যে কোনো বিবাদ প্রাথমিকভাবে মিটিয়ে ফেলা সম্ভব হলে তার ক্ষতির পরিমাণও কম হয়। আদালতেও বিরোধ নিষ্পত্তির বিধান রয়েছে।

জেলা পুলিশের এ উদ্যোগকে একটি ভিন্নধর্মী ও সময় উপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে এ বিচারক বলেন, উদ্যোগটি সঠিকভাবে পরিচালিত হলে নারী নির্যাতনের হার কমে আসবে। কমবে মামলার জটলাও।

পুলিশ সুপার বিজয় বসাক বলেন, মামলা পরিচালনার সামর্থ্য নেই অথবা মামলায় আগ্রহী নন এমন দরিদ্র, অসহায় ও নির্যাতিত নারীদের দুর্দশা লাঘবে পুলিশিং সেবার মধ্য দিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে এ সহায়তা কেন্দ্র গঠন করা হয়েছে।

পুলিশ সুপার আরো বলেন, স্বামী-স্ত্রীর অসহিষ্ণু আচরণ এবং ছোটখাটো দাম্পত্য সমস্যা, পারিবারিক, সামাজিক, শারীরিক ও মানসিক সমস্যা, ইভটিজিং ও বখাটেদের উৎপাত, স্ত্রী-সন্তানের খোঁজ-খবর না রাখা ও খোরপোষ না দেওয়া ইত্যাদি বিষয় নিয়েও কাজ করবে জাগরণী নারী সহায়তা কেন্দ্র।

সর্বাধিক পঠিত
  1. ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে নিভে গেল তরুণের জীবন
  2. পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
  3. আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. ভাত দিতে দেরি হওয়ায় মাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা, ছেলে আটক
  5. পরকীয়া প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে নারীর মৃত্যু, আটক ১
  6. সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x