Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
২০:২৩, ০৩ নভেম্বর ২০১৬
শ. ম সাজু, রাজশাহী
২০:২৩, ০৩ নভেম্বর ২০১৬
আপডেট: ২০:২৩, ০৩ নভেম্বর ২০১৬
আরও খবর
তথ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বন্ধ-অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
শহীদ জিয়া ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তার প্রতীক : মির্জা ফখরুল
প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা
জেলহত্যা দিবসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আ. লীগ ক্ষমতায় থাকতেই খুনিদের সাজা কার্যকর হবে

শ. ম সাজু, রাজশাহী
২০:২৩, ০৩ নভেম্বর ২০১৬
শ. ম সাজু, রাজশাহী
২০:২৩, ০৩ নভেম্বর ২০১৬
আপডেট: ২০:২৩, ০৩ নভেম্বর ২০১৬
ছবি : এনটিভি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল রাষ্ট্র ক্ষমতায় থাকতেই জাতীয় চার নেতার আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে। এ জন্য বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। পলাতক খুনিরা ছাড় পাবে না। তাদের সাজা কার্যকরের মধ্যে দিয়ে জাতি কলঙ্কমুক্ত হবে।

জেলহত্যা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজশাহী নগরীর কাদিরগঞ্জে শহীদ এ এইচ এম কামারুজ্জামানের পারিবারিক কবরস্থানে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। রাজশাহী জেলা আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ছিল বাঙালি জাতির জীবনে প্রথম কলঙ্কজনক অধ্যায়। জেলহত্যা দিবস দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ছিল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করা। কিন্তু তারা সফল হতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার অসমাপ্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দৃঢ় প্রত্যয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে ১৪ দল ক্ষমতায় থাকাকালীন সময়ের মধ্যেই বিচারের রায় কার্যকর করতে এ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন দেশের সঙ্গে কথাবার্তা চলছে। তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, সংসদ সদস্য এনামুল হক, সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, সংসদ সদস্য আয়েন উদ্দীন, সংসদ সদস্য বেগম আখতার জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার  প্রমুখ।

সর্বাধিক পঠিত
  1. জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার
  2. মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি : ইশরাক হোসেন
  3. পার্বত্য মন্ত্রীর পদ ছেড়ে জনগণের উদ্দেশে যা বললেন দীপেন দেওয়ান
  4. আগামী ৫ দিনে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে
  5. বাল্যবিবাহ বন্ধ করে বরকে ২৫ হাজার টাকা জরিমানা
  6. কারাগার থেকে মুক্ত হলেন সাবেক নাসিক মেয়র আইভি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x