ফরিদপুরে জেলহত্যা দিবস পালিত
জাতীয় চার নেতার স্মরণে ফরিদপুরে পালিত হয়েছে জেলহত্যা দিবস।
আজ বৃহস্পতিবার ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।
দলটির পক্ষ থেকে সকাল ৯টায় প্রথমে পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে সম্মান জানানো হয়।
ওই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান নেভী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত আলী জাহিদ, যুগ্ম আহ্বায়ক নাইম হোসেন, জাহিদ বেপারী, রিমন হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ ছাড়া জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ফরিদপুর শহরে একটি মিছিল বের করা হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর