ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন হোসেন (৩২) উপজেলার মাইলমারী গ্রামের জালাল মণ্ডলের ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হাশেম খান জানান, ভাটই বাজার থেকে টেম্পোতে চড়ে শাহিন ঝিনাইদহে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় টেম্পোটি রাস্তার পাশে উল্টে যায়। এতে গুরুতর আহত হন শাহিন। উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

মিজানুর রহমান, ঝিনাইদহ