কেন্দ্রীয় কমিটি ঘোষণা, ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল। ছবি : এনটিভি
শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে ঘোষিত নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে ফরিদপুরে আনন্দ মিছিল করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শুক্রবার বেলা ১১টার দিকে শহরের ঝিলটুলী এলাকার ব্রহ্মসমাজ সড়ক থেকে নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন।
আনন্দ মিছিলটি নিলটুলী এলাকার ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, হাসানুর রহমান মৃধা প্রমুখ।

সঞ্জিব দাস, ফরিদপুর