Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২০:১২, ২০ অক্টোবর ২০১৬
আপডেট: ২২:২৫, ২০ অক্টোবর ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২০:১২, ২০ অক্টোবর ২০১৬
আপডেট: ২২:২৫, ২০ অক্টোবর ২০১৬
আরও খবর
নওগাঁয় কেজিতে ৯০ টাকা বেড়েছে সুগন্ধি আতপ চালের দাম 
গোরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত
দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
আজ টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রধান শিক্ষককে জঙ্গি মামলায় জড়ানোর হুমকি

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২০:১২, ২০ অক্টোবর ২০১৬
আপডেট: ২২:২৫, ২০ অক্টোবর ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২০:১২, ২০ অক্টোবর ২০১৬
আপডেট: ২২:২৫, ২০ অক্টোবর ২০১৬
সাতক্ষীরা প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধান শিক্ষক রাহাজ্জাহান আলী। ছবি : এনটিভি

সাতক্ষীরার এক প্রধান শিক্ষককে জঙ্গি মামলায় জড়ানোর হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে ওই শিক্ষকের ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আশাশুনি উপজেলার খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহাজ্জাহান আলী।

খাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উপজেলা যুবলীগ নেতা শাহনেওয়াজ ডালিমের বিরুদ্ধে অভিযোগ এনে রাহাজ্জাহান আলী বলেন, চেয়ারম্যান ও তাঁর বাহিনীর ভয়ে তিনি ও তাঁর পরিবারের লোকজন দুদিন ধরে এলাকায় যেতে পারছেন না। ফলে স্কুল ছেড়ে কার্যত পালিয়ে বেড়াতে হচ্ছে তাঁকে। স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের গুম করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় মামলা দিয়ে নতুন করে বিপদে পড়েছেন বলে দাবি করেন রাহাজ্জাহান আলী। তিনি বলেন, তাঁকে হুমকি দিয়ে বলা হয়েছে, ‘আগে মামলা তুলবি তারপর স্কুলে আসবি। না হলে তোকে জঙ্গি মামলায় পুলিশে দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে রাহাজ্জাহান আলী বলেন, ‘চেয়ারম্যান ডালিম বলেছেন, তুই আমার কথা শুনিসনি, তাই তোর রক্ষা নেই।’

ঘটনার সূত্রপাত সম্পর্কে প্রধান শিক্ষক রাহাজ্জাহান আলী জানান, খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে ঝামেলার সূত্রপাত। স্থানীয় অসিত ঘোষকে কমিটিতে বিদ্যোৎসাহী হিসেবে দেখতে চান না এলাকার মানুষ। কিন্তু তাঁকেই সভাপতি করতে চান খাজরা ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগ নেতা শাহনেওয়াজ ডালিম। তারপরও এলাকার লোকজনের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সংসদ সদস্যের সম্মতির জন্য পরিতোষ ঘোষের নাম বিদ্যোৎসাহী সদস্য করার প্রস্তাবনা পাঠান রাহাজ্জাহান আলী। এতে ক্ষুব্ধ হয়ে গত ১৭ অক্টোবর রাত ৯টার দিকে প্রথমে টেলিফোনে চেয়ারম্যান তাঁকে গালাগাল করেন। কিছুক্ষণ পর স্কুল থেকে তাঁকে তুলে নিয়ে যায় চেয়ারম্যানের লোকজন। চেয়ারম্যানের বাড়িতে নিয়ে রাহাজ্জাহান আলীর ওপর নির্যাতন চালান চেয়ারম্যান ও তাঁর ভাড়াটে সন্ত্রাসী রিপন সরদার, নওয়াব আলী, অসিত বরণ ঘোষ, লাভলু গাজী, পংকজ ঘোষ, কবির মেম্বার, আনিস, সলেমান, আনারুল, সাইফুল, ইকবাল, মাসুদ, আমিরুলসহ কয়েকজন। এ সময় বারবার তাঁকে হুমকি দিয়ে বলা হয়, ‘তোকে জামায়াতের জঙ্গি মামলায় দেওয়া হবে।’

এ সময় রাহাজ্জাহান আলীর কাছ থেকে বিভিন্ন কাগজপত্রে সই করিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এরপর প্রথমে তাঁর কাছে ১০ লাখ টাকা চাওয়া হয়। তিনি দিতে রাজি না হওয়ায় একপর্যায়ে চাঁদার অঙ্ক ১০ হাজারে এসে নামে। এই টাকা না দেওয়া পর্যন্ত স্কুলে যেতে পারছেন না বলে জানান রাহাজ্জাহান আলী। এমনকি স্থানীয় বাজারেও যেতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি।

রাহাজ্জাহান আলী আরো জানান, ঘটনার রাতে চেয়ারম্যানের বাড়িতে তিনি জিম্মি হয়ে আছেন এই খবর পেয়ে আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) সুধাংশু শেখর তাঁকে উদ্ধার করে রাত ৩টার দিকে স্কুলে পৌঁছে দেন। এরপর তিনি থানায় চেয়ারম্যান ডালিমসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন।

এসব বিষয়ে জানতে চাইলে খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান, রাহাজ্জাহান আলী শিশুদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছেন। তা ছাড়া কমিটি গঠন নিয়ে নিজের ইচ্ছেমতো গোপনে এমপির কাছে সুপারিশের জন্য পাঠিয়েছেন। এসব ঘটনা ধামাচাপা দিতে তাঁর ওপর দোষ চাপাচ্ছেন বলেও দাবি করেন তিনি। রাহাজ্জাহান আলীকে তুলে নিয়ে জিম্মি করা কিংবা নির্যাতন করার কোনো অভিযোগই সঠিক নয় বলে দাবি করেন চেয়ারম্যান।

সর্বাধিক পঠিত
  1. চিকিৎসক রোকসানা হত্যা : স্বামীকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন
  2. রোববার টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  3. কালাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন, সভাপতি ডলার-সম্পাদক পাভেল
  4. সকালের মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন
  6. বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x