Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
০০:২৫, ১৫ অক্টোবর ২০১৬
আপডেট: ০৯:৩১, ১৫ অক্টোবর ২০১৬
শ. ম সাজু, রাজশাহী
০০:২৫, ১৫ অক্টোবর ২০১৬
আপডেট: ০৯:৩১, ১৫ অক্টোবর ২০১৬
আরও খবর
১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
যথাসময়ে সার-বীজ প্রদানে পদক্ষেপ নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী
দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে : মন্ত্রী
ফুলে ভরে উঠল ঢামেকে হাসপাতালের সামনের ফুটপাত
ফুটপাতে ব্যবসা করতে লাইসেন্স নিতে হবে

ফারাজ স্মরণে বিতর্ক প্রতিযোগিতা রাজশাহীতে

শ. ম সাজু, রাজশাহী
০০:২৫, ১৫ অক্টোবর ২০১৬
আপডেট: ০৯:৩১, ১৫ অক্টোবর ২০১৬
শ. ম সাজু, রাজশাহী
০০:২৫, ১৫ অক্টোবর ২০১৬
আপডেট: ০৯:৩১, ১৫ অক্টোবর ২০১৬
বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : এনটিভি

‘যুক্তির মুখরতায় জাগ্রত মানবতা’ স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে পঞ্চম জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক ও কুইজ উৎসব।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডা. কাইছার রহমান অডিটরিয়ামে শুরু হয় দুই দিনব্যাপী এই বিতর্ক উৎসব।

গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেন স্মরণে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) ও রামেক ডিবেটিং ক্লাব যৌথভাবে এ বিতর্ক উৎসবের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কামরুল হাসান খান।

ড. কামরুল হাসান খান বলেন, ‘যে দেশকে দিতে পারে, দেশের জন্য কাজ করতে পারে, সেই সবচেয়ে শক্তিশালী মানুষ। আজকের তরুণদের সামনে রয়েছে উজ্জ্বল সম্ভাবনা। আজকের তরুণ মেডিকেল শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের মানুষের সেবা করবে, দেশের কল্যাণে কাজ করবে। তাই আমাদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জনস্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. দীন মোহাম্মদ নুরুল হককে আজীবন সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা নিয়ে ডা. দীন মোহাম্মদ বলেন, ‘আমাদের নিজ নিজ জায়গায় বদলে যেতে হবে। তাহলেই বদলে যাবে বাংলাদেশ। আমাদের সবাইকে দেশসেবার ব্রত নিতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামেকের অধ্যক্ষ মাসুম হাবিব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ডা. তাবিবুর রহমান শেখ, রামেকের উপাধ্যক্ষ ডা. নওশাদ আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. মহিবুল হাসান, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েব, ইউনিমেড ইউনিহেলথের নির্বাহী পরিচালক নাজমুল হাসান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের কো-চেয়ারম্যান এম আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রামেকের ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

দুপুরের পর বিতর্ক উৎসবে জঙ্গিবাদ, স্বাস্থ্য ও শিক্ষা, সাম্প্রতিক, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়বস্তু নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মৃত্যু ভয়কে জয় করা ফারাজ আইয়াজের মানবিক মূল্যবোধের দৃষ্টান্ত দেশের তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ৭০টি বিতর্ক দল এবং ৪০টি কুইজ প্রতিযোগী দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। শনিবার পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে আয়োজন শেষ হবে।

সর্বাধিক পঠিত
  1. হাসনাত আব্দুল্লাহ সাবেক মেয়র মনজুর আলমের বাসায় যাওয়ার পর যা ঘটল
  2. খুলনার রেলিগেটে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
  3. প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা
  4. আগামী এক বছর ‘কৃষি নির্ভর অর্থনীতি’র জন্য উৎসর্গ করেছে সরকার : তথ্যমন্ত্রী
  5. নেত্রকোনা সরকারি শিশু পরিবারে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ
  6. রাতে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x