Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
জাকের হোসেন
১৫:৪৯, ১০ মে ২০১৫
আপডেট: ১৬:৩৭, ১০ মে ২০১৫
জাকের হোসেন
১৫:৪৯, ১০ মে ২০১৫
আপডেট: ১৬:৩৭, ১০ মে ২০১৫
আরও খবর
রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বিএনপির উঠান বৈঠকে হেলমেটধারীদের হামলায় আহত ৭
বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
ধর্ষণ মামলা : জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল
অষ্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১

গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, দায়ীদের গ্রেপ্তারের নির্দেশ

জাকের হোসেন
১৫:৪৯, ১০ মে ২০১৫
আপডেট: ১৬:৩৭, ১০ মে ২০১৫
জাকের হোসেন
১৫:৪৯, ১০ মে ২০১৫
আপডেট: ১৬:৩৭, ১০ মে ২০১৫
নড়াইলের লোহাগড়ার গৃহবধূ ববিতাকে গত ৩০ এপ্রিল-২০১৫, বৃহস্পতিবার সকালে গাছের সঙ্গে বেঁধে এভাবেই নির্যাতন চালায় তাঁর শ্বশুরবাড়ির লোকজন। ছবি : সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় গৃহবধূ ববিতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়ীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে ওই গৃহবধূর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

নড়াইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে এই আদেশ বাস্তবায়ন করা হয়েছে কি না তা আগামী ১৮ মের মধ্যে জানাতে জেলা প্রশাসক ও ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ রোববার জনস্বার্থে দায়ের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। 

রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ। তিনি এনটিভি অনলাইনকে বলেন, নড়াইলে গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকবাশিত হলে তা আমরা আদালতের নজরে আনি। আদালত ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করার নির্দেশ দেন। এ ছাড়া নির্যাতিত নারীর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। 

রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

গত ৩০ এপ্রিল সকালে গৃহবধূ ববিতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায় তাঁর শ্বশুরবাড়ির লোকজন। এরমধ্যে ছিলেন স্বামী, ভাশুর, শ্বশুর, শাশুড়ি, চাচাশ্বশুরসহ কয়েকজন প্রতিবেশী। 

২০১৩ সালে নড়াইলের কাশিপুরের শফিকুল ইসলামের সঙ্গে বিয়ে হয় পাশের এড়েন্দা গ্রামের ববিতার। তবে শুরু থেকে শফিকুলের পরিবার ববিতাকে মেনে নেয়নি বলে অভিযোগ করেন ববিতার পরিবার। এক সময় শফিকুল যোগাযোগ বন্ধ করে দিলে আইনের আশ্রয় নেন ববিতা। এতে খেপে গিয়ে যৌতুকের বিনিময়ে ববিতাকে মেনে নিতে রাজি হয় শফিকুলের পরিবার। ২৯ এপ্রিল শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার পরের দিনই তার ওপর চালানো হয় এই পাশবিক নির্যাতন।

এরপর গত ৫ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ববিতার মা খাদিজা বেগম। 

সর্বাধিক পঠিত
  1. রমজানে অফিসের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন
  2. ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আরও ৪০৬টি মামলা
  3. সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
  4. ঢাকার ১৩টি আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
  5. সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম
  6. ফুরফুরে মেজাজে বিএনপি, ধানের শীষের দুর্গে আঘাত হানতে চায় এনসিপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x