Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
১৩:৫৯, ০৫ অক্টোবর ২০১৬
সঞ্জিব দাস, ফরিদপুর
১৩:৫৯, ০৫ অক্টোবর ২০১৬
আপডেট: ১৩:৫৯, ০৫ অক্টোবর ২০১৬
আরও খবর
তেল নিতে গিয়ে নিয়ম ভাঙায় পুলিশ সদস্যকে জরিমানা
মা-বাবার আদর পেতে ৬৬ লাখ টাকা কবিরাজকে দেয় কিশোরী : পিবিআই
৩ হাজার লিটার ডিজেল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
পিঠে ফোঁড়া নিয়ে ভর্তি রোগী, অপারেশনের পর মৃত্যুর অভিযোগ
গাজীপুরে ফিলিং স্টেশনে তেলের গরমিল : বিজিবির অভিযান, জরিমানা

গাইনি চিকিৎসক ছাড়াই চলছে হাসপাতালের প্রসূতি সেবা

সঞ্জিব দাস, ফরিদপুর
১৩:৫৯, ০৫ অক্টোবর ২০১৬
সঞ্জিব দাস, ফরিদপুর
১৩:৫৯, ০৫ অক্টোবর ২০১৬
আপডেট: ১৩:৫৯, ০৫ অক্টোবর ২০১৬
ফরিদপুরের জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে গাইনি চিকিৎসক ছাড়াই চলছে প্রসূতি সেবা। ছবি : এনটিভি

ফরিদপুরের শিশু ও প্রসূতি মায়েদের জন্য বিশেষায়িত হাসপাতাল মাত্র একটি। নাম ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল। সেই হাসপাতালে নেই পূর্ণকালীন কোনো গাইনি বা স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক। অথচ এরই মধ্যে ৩৪ বছর পার করে ফেলেছে হাসপাতালটি। 

কিছুদিন আগে এক নারীর সন্তান জন্মের আধা ঘণ্টা পরই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এর পর দাফনের সময় শিশুটি কেঁদে উঠলে আলোচনায় আসে হাসপাতালটি। 

প্রতিষ্ঠার ৩৪ বছর পরও একজন গাইনি চিকিৎসক না থাকায় প্রশ্ন উঠেছে মা ও শিশুদের জন্য বিশেষায়িত এই হাসপাতালের চিকিৎসাসেবার মান নিয়ে। 

ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের ১০০ শয্যার মধ্যে ৭০টি শিশুদের আর বাকি ৩০টি মায়েদের জন্য বরাদ্দ। প্রতি মাসে হাসপাতালটিতে গড়ে দুই শতাধিক শিশুর জন্ম হয়। এর মধ্যে ৮০ ভাগ শিশুর জন্ম হয় অস্ত্রোপচারের মাধ্যমে। এত বড় কর্মব্যস্ত হাসপাতালটিতে শুরু থেকে নেই একজন পূর্ণকালীন গাইনি চিকিৎসক। নামমাত্র খণ্ডকালীন চিকিৎসক ও মেডিকেল অফিসাররা জোড়াতালি দিয়ে চালাচ্ছেন সব কাজ। 

গত ২১ সেপ্টেম্বর রাতে পাঁচ মাস ২২ দিনের অন্তঃসত্ত্বা ফরিদপুর কমলাপুরের নাজনীন আক্তার প্রসব ব্যথা নিয়ে ভর্তি হন হাসপাতালটিতে। স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি অপরিণত শিশুর জন্ম দেন তিনি। তবে নবজাতককে মৃত ঘোষণা করে একটি কাগজের প্যাকেটে ভরে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। পরদিন ভোরে দাফনের সময় নড়ে কেঁদে ওঠে শিশুটি। প্রথমে ডা. জাহেদ মেমোরিয়াল হাসপাতালে ও পরে হেলিকপ্টারে করে ঢাকায় এনে বাঁচানোর চেষ্টা করা হলেও শিশুটির মৃত্যু হয়। 
এরপরই হাসপাতালটিতে গাইনি চিকিৎসক না থাকার বিষয়টি আলোচনায় আসে।     

গাইনি চিকিৎসক না থাকার বিষয়টি স্বীকার করে হাসপাতালের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো জানান, বেশির ভাগ ক্ষেত্রে মেডিকেল অফিসার দিয়ে গাইনি চিকিৎসকের অভাব পূরণের চেষ্টা করা হয়। এর আগেও গাইনি চিকিৎসকের জন্য বিজ্ঞাপন দেওয়া হলেও পাওয়া যায়নি। নতুন করে আবারও বিজ্ঞাপন দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ফরিদপুরের ডেপুটি সিভিল সার্জন ফজিলাতুন নেসা জানান, মা ও শিশুদের জন্য বিশেষায়িত এই হাসপাতালে অন্তত একজন গাইনি চিকিৎসক থাকা খুবই জরুরি। আর তা না থাকায় ডা. জাহেদ মেমোরিয়াল হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত
  1. চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, গ্রেপ্তার ৫
  2. দেশের যেসব অঞ্চলে আজ ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে
  3. চীনের আমন্ত্রণে ঢাকা ছেড়েছে বিএনপি প্রতিনিধি দল
  4. নকল মোড়কে তেল বিক্রি, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
  5. তীব্র গরমে স্বস্তির বার্তা, ঢাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা
  6. যেসব অঞ্চলে সকাল ৯টার মধ্যে কালবৈশাখীর শঙ্কা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x