Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফারুক হোসেন, দিনাজপুর
১৮:৪৩, ০৪ অক্টোবর ২০১৬
ফারুক হোসেন, দিনাজপুর
১৮:৪৩, ০৪ অক্টোবর ২০১৬
আপডেট: ১৮:৪৩, ০৪ অক্টোবর ২০১৬
আরও খবর
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা!
কোটালীপাড়ায় দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০
নোয়াখালীতে ছয় ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, স্বর্ণ ও টাকাসহ মালামাল লুট
হামলা চালিয়ে ডিবি পুলিশের হাত থেকে মাদক কারবারি ছিনতাই
রাশিয়ায় ৩০ যুবক পাঠিয়ে প্রতারণা : ৩ এজেন্সির লাইসেন্স বাতিল

১০ টাকার চালে অনিয়ম, আ. লীগ নেতা গ্রেপ্তার

ফারুক হোসেন, দিনাজপুর
১৮:৪৩, ০৪ অক্টোবর ২০১৬
ফারুক হোসেন, দিনাজপুর
১৮:৪৩, ০৪ অক্টোবর ২০১৬
আপডেট: ১৮:৪৩, ০৪ অক্টোবর ২০১৬
দিনাজপুরের খানসামা উপজেলা হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ১০ টাকা দরের চাল আত্মসাতের অভিযোগে আটক আওয়ামী লীগ নেতা পুলিন চন্দ্র রায় (ডানে)। ছবি : এনটিভি

দিনাজপুরের খানসামা উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ১০ টাকা কেজির আট বস্তা চালসহ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পুলিন চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ওয়ার্ডে ১০ টাকা কেজিদরে চাল বিক্রির জন্য সরকার নিয়োজিত ডিলার। 

পুলিন চন্দ্র রায়ের বিরুদ্ধে খানসামা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামারুজ্জামান একটি মামলা করেছেন। তাৎক্ষণিকভাবে পুলিন চন্দ্র রায়ের ডিলারশিপের লাইসেন্স বাতিল করা হয়েছে। 

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মতিন জানান, গতকাল সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেবুর রহমান পুলিশ নিয়ে ডিলার পুলিন চন্দ্র রায়ের বাড়িতে অভিযান চালান। এ সময় ওই বাড়ি থেকে ১০ টাকা কেজিদরের আট বস্তা চালসহ তাঁকে আটক করা হয়। 

এদিকে আওয়ামী লীগ নেতা পুলিন চন্দ্র রায়কে আটক করে থানায় নেওয়ার পর তাঁকে ছাড়িয়ে নিতে নেতাকর্মীরা খানসামা থানা ঘেরাও করেন। 

যোগাযোগ করা হলে ইউএনও সাজেবুর রহমান এনটিভি অনলাইনকে জানান, তাঁর কাছে গোয়ালডিহি ইউনিয়নের বেশ কয়েকজন হতদরিদ্র ব্যক্তি অভিযোগ করেন, তাঁরা নির্ধারিত কার্ড পাওয়ার পরও পুলিন তাঁদের ১০ টাকা কেজিদরে চাল দিচ্ছেন না। যাঁরা চাল পাচ্ছেন তাঁরাও নির্ধারিত ৩০ কেজির চেয়ে কম চাল পাচ্ছেন। এসব অভিযোগ পেয়ে গতকাল সন্ধ্যায় পুলিনের বাড়িতে অভিযান চালিয়ে আট বস্তা চাল জব্দ করা হয়। পুলিন ওই সব চাল হতদরিদ্রদের মধ্যে বিতরণ না করে আত্মসাতের জন্য নিজের ঘরে রেখে দিয়েছিলেন।  

খানসামা উপজেলার ছয়টি ইউনিয়নের আট হাজার ১৯৭ জন হতদরিদ্রকে ১০ টাকা কেজিদরে চাল দেওয়ার জন্য কার্ড দেওয়া হয়েছে। এ জন্য ১২ জনকে ডিলারশিপ দেওয়া হয়েছে।

এর আগে গত রোববার বেলা ১১টায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি খানসামা উপজেলা শাখার উদ্যোগে সহস্রাধিক হতদরিদ্র বঞ্চিত মানুষ তাঁদের তালিকাভুক্ত করে চাল দেওয়ার দাবিতে উপজেলা সদরে বিশাল বিক্ষোভ বের করে। তারা মিছিল নিয়ে ইউএনওর কার্যালয় ঘেরাও করে। এরপর ইউএনও সাজেবুর রহমানের কাছে স্মারকলিপি দেয়।

এদিকে গতকাল সন্ধ্যায় গোয়ালডিহি ইউনিয়নে গাঁজা সেবনের দায়ে আসিফ নামের এক যুবককে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

সর্বাধিক পঠিত
  1. আদালতে সাক্ষ্য দেওয়ার সময় কাঁদলেন পুলিশের এসআই
  2. আদালতের বাইরে পুলিশি হেফাজতে আসামির সঙ্গে কথা ও প্রচার নিষিদ্ধ
  3. রামিসা হত্যা মামলা : ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  4. খানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
  5. পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
  6. রামিসা হত্যা মামলা : আদালতে যা বললেন বাবা, মা ও বোন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x