Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মিজানুর রহমান, ঝিনাইদহ
১৫:৫৮, ০৭ মে ২০১৫
মিজানুর রহমান, ঝিনাইদহ
১৫:৫৮, ০৭ মে ২০১৫
আপডেট: ১৫:৫৮, ০৭ মে ২০১৫
আরও খবর
সরকারি খরচে সাড়ে ৪ লাখের বেশি মামলায় আইনি সহায়তা
বিদায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে ইফতার করলেন সাবেক উপদেষ্টারা
ঢাকার তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস
নরসিংদীতে ধর্ষণের বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ
আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত

চিনিকলের এমডি তিন দিন অবরুদ্ধ

মিজানুর রহমান, ঝিনাইদহ
১৫:৫৮, ০৭ মে ২০১৫
মিজানুর রহমান, ঝিনাইদহ
১৫:৫৮, ০৭ মে ২০১৫
আপডেট: ১৫:৫৮, ০৭ মে ২০১৫

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তিন দিন ধরে নিজ বাসভবনে অবরুদ্ধ আছেন। তাঁর বাসভবনের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত  আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। আজ বৃহস্পতিবার সকাল থেকে পুলিশের পাহারা আরো জোরদার করা হয়েছে। এ অবস্থায় শ্রমিক-কর্মচারী নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট শিল্পমন্ত্রণালয়। 

মোবারকগঞ্জ চিনিকলের এমডি দেলোয়ার হোসেন টেলিফোনে এনটিভি অনলাইনকে জানান, বিভিন্ন ক্যাটাগরিতে ৭৮ জন লোক নিয়োগের জন্য গত ৪ ও ৫ মে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। চুক্তিভিত্তিক নিয়োগ করা শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হলেও সরকারের বেঁধে দেওয়া বিভিন্ন কোটা সমন্বয় করতে গিয়ে জটিলতা দেখা দেয়। ফলাফল প্রকাশের সময় অনেকেই বাদ পড়তে পারেন-এমন শঙ্কা থেকে মিলের শ্রমিক-কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা গত ৫ তারিখ থেকে বিক্ষোভ করছে এবং এখনো বাড়ির সামনে অবস্থান ধর্মঘট করছে। এ অবস্থায়  নিজ বাসভবনে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন বলেও জানান  তিনি।

এদিকে, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম নবী ও সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেন, অর্থের বিনিময়ে বাইরে থেকে লোক নিয়োগ দেওয়ার অপচেষ্টার প্রতিবাদের শ্রমিক-কর্মচারীরা আন্দোলন করছে। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত  আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। 

অন্যদিকে, স্থানীয় জাতীয় সংসদ সদস্যসহ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতাদের সাথে একাধিক বৈঠক হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে গত ৬ মে এ নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

 

সর্বাধিক পঠিত
  1. রাজধানীতে স্কুলছাত্রী হত্যায় আসামির স্বীকারোক্তি
  2. সেই রাজ্জাক এবার হত্যাচেষ্টা মামলায় কারাগারে
  3. দেশের অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে : মন্ত্রী
  4. সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির
  5. জুমার নামাজের পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
  6. আবুজর হত্যা : শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x