Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
জাহিদুল ইসলাম, হিলি
১৭:০৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬
জাহিদুল ইসলাম, হিলি
১৭:০৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ১৭:০৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬
আরও খবর
চাঙা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আম বাজার
ক্যানসার-কিডনিসহ ৬ রোগের চিকিৎসায় সরকারের সাড়ে ৪৯ কোটি টাকা বরাদ্দ
বাবার মৃত্যুর পর ঢোল-বাঁশি বাজিয়ে উল্লাস, প্রকাশ্যে ক্ষমা চাইলেন ছেলে
খানজাহান আলী মাজারের কুমির ফিরিয়ে আনার দাবিতে ১৫ দিনের আল্টিমেটাম
মদ পানে যুবকের মৃত্যু, দুজন হাসপাতালে

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ অনুশীলন শুরু

জাহিদুল ইসলাম, হিলি
১৭:০৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬
জাহিদুল ইসলাম, হিলি
১৭:০৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ১৭:০৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬
যৌথ অনুশীলনে অংশ নিতে আসা ভারতের বিএসএফের প্রতিনিধিদল আজ মঙ্গলবার দিনাজপুরের হিলি চেকপোস্টে এলে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেনসহ অন্য কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। ছবি : এনটিভি

দিনাজপুরের হিলি সীমান্তে চোরাচালান ও অপরাধীদের প্রতিরোধে আজ মঙ্গলবার থেকে যৌথ অনুশীলন ‘হিলি এক্সপ্রেস’ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। 

দুই দিনব্যাপী এই যৌথ অনুশীলনের প্রথম দিন ছিল আজ মঙ্গলবার। দুই দেশের দুই সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পারিক সহযোগিতা, বন্ধুত্বতা ও সৌহার্দ বাড়াতে জয়পুরহাটে বিজিবির ২০ ব্যাটালিয়ন এই যৌথ অনুশীলনের আয়োজন করে।

বিজিবির ২০ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানান, সকাল ৯টায় যৌথ অনুশীলনে অংশ নিতে আসা ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি জর্জ মানজুরুলের নেতৃত্বে বিএসএফের প্রতিনিধি দলটি হিলি চেকপোস্টে আসেন। এ সময় বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেনসহ অন্য কর্মকর্তারা বিএসএফের প্রতিনিধি দলটিকে অভ্যর্থনা জানান। এরপর চেকপোস্ট গেটে যৌথ সংবাদ সম্মেলন করে যৌথ অনুশীলন ‘হিলি এক্সপ্রেস’-এর কার্যক্রম তুলে ধরেন দুই বাহিনীর কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন, বিজিবির রংপুর রিজিয়নের ডেপুটি কমান্ডার কর্নেল জুলফিকার এবং বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের টুআইসি আলকেশ সিনহাসহ উভয় বাহিনীর স্টাফ অফিসাররা।

মোস্তাফিজুর আরও জানান, সকাল সোয়া ১০টায় চেকপোস্ট দিয়ে পাসপোর্টে আসা বাংলাদেশ ও ভারতের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি, আমদানিকৃত পণ্যবাহী ট্রাক যৌথভাবে তল্লাশি চালায় বিজিবি ও বিএসএফ সদস্যরা। এরপর সেখান থেকে হিলি সিপি ক্যাম্পের অতিথিশালায় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা এক সাক্ষাতে মিলিত হন। বেলা সাড়ে ১১টায় হিলি রেলস্টেশনের দক্ষিণপাশে এক পতাকা বৈঠকেও মিলিত হন বিজিবি-বিএসএফ কর্মকর্তারা। 

এর আগে সীমান্ত পিলারও পরীক্ষা করেন যৌথ অনুশীলনে অংশগ্রহণকারীরা। দুপুর ২টায় যৌথ অনুশীলনের প্রথমদিনের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

এদিকে বিজিরি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেড় কিলোমিটার সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে পুনরায় যৌথ অনুশীলন শুরু করবে বিজিবি ও বিএসএফ। এর অংশ হিসেবে হিলি রেলস্টেশনে ট্রেন ও যাত্রীদের তল্লাশি, সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে চোরাচালান বন্ধসহ বিভিন্ন ধরনের যৌথ অনুশীলন ছাড়াও ছায়া অভিযান পরিচালনা কররা হবে।

সর্বাধিক পঠিত
  1. রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
  2. ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক টাঙ্গাইলের শরীফা হক
  3. আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
  4. বাবার মৃত্যুর পর ঢোল-বাঁশি বাজিয়ে উল্লাস!
  5. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. সাবেক মেয়রের মৃত্যুর খবর শুনে বোনের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x